1:00 pm, Thursday, 29 October 2026
News Title :
প্রথম ইনিংসে ২৭২ রানেই অলআউট বাংলাদেশ
তিন উইকেটে ২২১ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। তবে মাত্র ৫৯ রান যোগ করতেই বাকি সাত উইকেট হারিয়ে অলআউট হয়ে যায় টাইগাররা। শেষ ব্যাটার হিসেবে শরিফুল ইসলাম ফিরে গেলে দলীয় সংগ্রহ দাঁড়ায় ২৭২ রান। ৩ উইকেটে ২২১ রান নিয়ে আজ দ্বিতীয় দিনের খেলায় নামে বাংলাদেশ। নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ২৭২ রান।
ম্যাচে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১০৫ রান করেছেন ওপেনার সাদমান ইসলাম। এছাড়া তাওহীদ হৃদয় ৪২ রান করেছেন। গতদিন ক্র্যাম্পের কারণে মাঠ ছাড়া হৃদয় আজ নতুন করে কোনো রান যোগ করতে পারেননি। লিটন দাস ৩৪ রানে অপরাজিত থাকেন। এক সেশনেই ৭ উইকেট হারিয়ে ধসে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। দলের হয়ে ৩৪ রানে অপরজিত থাকলেন লিটন।

















