1:56 pm, Thursday, 29 October 2026

জাককানইবিতে সংঘর্ষের বিচার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) খেলা নিয়ে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাধারণ শিক্ষার্থীরা সোচ্চার হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত মানববন্ধনে তারা এ দাবি জানান। কর্মসূচিতে শিক্ষার্থীরা ‘নজরুলের অঙ্গিনায় সন্ত্রাসীদের ঠাঁই নাই’, ‘গ্যাং কালচার বন্ধ হোক’ এবং ‘বিচার চাই’সহ বিভিন্ন স্লোগান দেন।

ঘটনার সূত্রপাত গত ১৪ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে। টুর্নামেন্ট চলাকালে বাউন্ডারির বাইরে বল যাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এর জেরে বুধবার রাতে অগ্নিবীণা হল, সামাজিক বিজ্ঞান অনুষদ ভবন ও কলা ভবনসংলগ্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, কলা ভবনের সামনে ব্যবস্থাপনা বিভাগের কয়েকজন শিক্ষার্থী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ইংরেজি, লোকপ্রশাসন ও চারুকলা বিভাগের শিক্ষার্থীদের ওপর হামলা চালান। এতে রবিউল, সাকিব, রাফি ও রোমান নামে চার শিক্ষার্থী গুরুতর আহত হন।

মানববন্ধনে আহত শিক্ষার্থী রবিউল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমি এমন কী করেছিলাম যে আমাকে মারার চেষ্টা করা হলো? শুধু একটি বলকে কেন্দ্র করে এমন ঘটনা কাম্য নয়।’ তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আইন ও বিচারের নিশ্চয়তা চেয়ে অভিযোগ করেন, অভিযুক্ত সিফাত ও তার অনুসারীরা ক্যাম্পাসে গ্যাং কালচার তৈরি করেছেন। তারা মনে করেন, অন্যায়ের কোনো শাস্তি নেই।

ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী লাবিব কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রকাশ না করা হয় বা তদন্ত দীর্ঘায়িত করার চেষ্টা করা হয়, তবে তারা আরও জোরালো আন্দোলনে নামতে বাধ্য হবেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন জানিয়েছেন, প্রশাসন কোনো বিষয়েই কালক্ষেপণ করতে চায় না। তদন্ত কমিটির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে। উপাচার্য আশ্বস্ত করেন, দ্রুত তদন্তের ফলাফল প্রকাশ করা হবে এবং জড়িত কোনো অপরাধীই ছাড় পাবে না।

Please Share This Post in Your Social Media

Update Time : 06:33:25 am, Thursday, 29 October 2026