12:04 pm, Thursday, 29 October 2026

পাকিস্তানের থরপারকারে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, নিহত অন্তত সাতজন

পাকিস্তানের সিন্ধু প্রদেশের থরপারকার জেলার নাগরপারকার উপজেলার দানো ধান্ধাল এলাকায় একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।

পিপলস প্রাইমারি হেলথকেয়ার ইনিশিয়েটিভ (পিপিএইচআই) পরিচালিত একটি হাসপাতালে রোগীদের স্থানান্তরের সময় অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা অক্সিজেন সিলিন্ডারে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এর পরপরই অ্যাম্বুলেন্সটিতে আগুন ধরে যায় এবং দ্রুত তা ছড়িয়ে পড়ে। এ মর্মান্তিক ঘটনায় সাতজন নিহত হয়েছেন। এছাড়াও গুরুতর দগ্ধ অবস্থায় আরও পাঁচজনকে চিকিৎসার জন্য মিতি শহরে পাঠানো হয়েছে। রোগীদের অন্যত্র নেওয়ার প্রস্তুতি চলছিল।

পুলিশ ও উদ্ধারকারী দলের প্রাথমিক তদন্ত অনুযায়ী, অক্সিজেন সিলিন্ডারের কারিগরি ত্রুটি বা সংযোগ দেওয়ার মুহূর্তেই বিস্ফোরণটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। নিহতদের মধ্যে হাসপাতালের কর্মী ও রোগী রয়েছেন। এখন পর্যন্ত তিনজনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। তারা হলেন জাসওয়ান্ত, অ্যাম্বুলেন্সচালক ইসহাক থেবো এবং পান্ধি রাজর। বাকি চারজনের মরদেহ আগুনে ভয়াবহভাবে পুড়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি। পুলিশ ও উদ্ধারকর্মীদের বরাতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। থরপারকার এলাকার বাসিন্দাদের অভিযোগ, পিপিএইচআই পরিচালিত এই হাসপাতালগুলোতে প্রয়োজনীয় সুযোগ-সুবিধার মারাত্মক সংকট রয়েছে। তাদের মতে, স্বাস্থ্যসেবার মান ও সরঞ্জামের সীমাবদ্ধতাই হয়তো এই প্রাণহানির পথ তৈরি করেছে। এদিকে, পুলিশ সিলিন্ডার বিস্ফোরণের ঘটনাটিসহ দুর্ঘটনার পেছনের সব ধরনের কারণ ও দায়িত্বের বিষয়টি বিস্তারিতভাবে খতিয়ে দেখছে। তাদের দাবি, হাসপাতালগুলোর সীমিত সুযোগ-সুবিধাও এ দুর্ঘটনার পেছনে ভূমিকা রেখে থাকতে পারে।

Please Share This Post in Your Social Media

Update Time : 05:08:12 am, Thursday, 29 October 2026