যুক্তরাষ্ট্রেই বসবে ২০২৮ কোপা আমেরিকার আসর, চূড়ান্ত ঘোষণা কনমেবলের
দক্ষিণ আমেরিকান ফুটবলের প্রধান টুর্নামেন্ট কোপা আমেরিকার পরবর্তী আসর আয়োজনের স্বত্ব পেয়েছে যুক্তরাষ্ট্র। মহাদেশীয় ফুটবল সংস্থা কনমেবল এক আনুষ্ঠানিক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে। ২০২৮ সালের ৯ জুন থেকে শুরু হয়ে মাসব্যাপী এই আসর চলবে ৯ জুলাই পর্যন্ত। ২০১৬ ও ২০২৪ সালের পর এবার তৃতীয়বারের মতো উত্তর আমেরিকার দেশটিতে ফুটবল মহাযজ্ঞের আসর বসতে যাচ্ছে।
আসন্ন এই টুর্নামেন্টে গত আসরের মতো মোট ১৬টি দল অংশগ্রহণ করবে। এর মধ্যে দক্ষিণ আমেরিকা ফুটবল ফেডারেশনের (কনমেবল) ১০টি সদস্য দেশ এবং উত্তর ও মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের ফুটবল কনফেডারেশনের (কনকাকাফ) ৬টি দেশ অংশ নেবে। কনকাকাফের ছয়টি প্রতিনিধি নির্ধারণ করা হবে ২০২৭ সালের গোল্ড কাপের পারফরম্যান্সের ভিত্তিতে। এর আগে ইকুয়েডরও এই আসর আয়োজনে আগ্রহ প্রকাশ করেছিল, তবে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রই চূড়ান্ত আয়োজক হিসেবে নির্বাচিত হয়েছে। সেখানে অবস্থানের মানদণ্ড অনুযায়ী তারা কোপায় খেলার যোগ্যতা অর্জন করবে। প্রসঙ্গত, আসন্ন ৪৯তম কোপা আমেরিকা আয়োজনের দৌড়ে শুরুতে আগ্রহী ছিল ইকুয়েডরও।
যুক্তরাষ্ট্রে টুর্নামেন্টটি আয়োজনের পেছনে উন্নত অবকাঠামোগত সুবিধা এবং অর্থনৈতিক সক্ষমতাকে প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে। আসন্ন বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে দেশটিতে আধুনিকায়ন করা বেশ কিছু স্টেডিয়াম এখন আন্তর্জাতিক পর্যায়ের বড় যেকোনো টুর্নামেন্ট আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত। তাছাড়া যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত আগের আসরগুলোতে আলবিসেলেস্তেদের জন্য বেশ সুখস্মৃতি রয়েছে, যেখানে তারা সাফল্যের দেখা পেয়েছে। আগের দুই আসরে যথাক্রমে রানার্সআপ ও চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। কয়েক মাস আগে বিশ্বকাপ আয়োজনের সুবাদে পুরোপুরি সংস্কার ও আধুনিকায়ন করা হয়েছে দেশটির বিভিন্ন শহরের বেশ কয়েকটি স্টেডিয়াম।
কনমেবলের সভাপতি এবং ফিফার ভাইস প্রেসিডেন্ট আলেহান্দ্রো ডমিঙ্গেজ এই ঘোষণা প্রসঙ্গে বলেন, কোপা আমেরিকা কেবল একটি টুর্নামেন্ট নয়, এটি আমাদের পরিচয়, ইতিহাস ও ফুটবলীয় মহত্ত্বের অবিচ্ছেদ্য অংশ। তিনি আরও যোগ করেন, ২০২৮ সালে যুক্তরাষ্ট্রে এই আবেগকে পুনরায় নিয়ে আসার মাধ্যমে কনকাকাফের সঙ্গে ঐতিহাসিক অংশীদারিত্ব আরও দৃঢ় হবে। এটি ফুটবলের কোনো সীমানা নেই এবং সম্মিলিত স্বপ্নপূরণের মাধ্যমে আমরা যে অনেক দূর যেতে পারি, তার আরেকটি প্রমাণ হবে বলেও তিনি মন্তব্য করেন। ২০২৮ সালে আমরা আবারও সেই আবেগকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসব, যা কনকাকাফের সঙ্গে আমাদের ঐতিহাসিক অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করবে এবং পুরো মহাদেশজুড়ে ফুটবলের বিকাশ অব্যাহত রাখায় যৌথ অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করবে। নতুন এই আরও একবার প্রমাণ করার সুযোগ করে দেবে যে, ফুটবলের কোনো সীমানা নেই এবং যখন আমরা বড় স্বপ্ন দেখি, তখন আরও অনেকদূর এগিয়ে যেতে পারি। ’।

























