11:23 am, Thursday, 19 November 2026

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা কমাতে মধ্যস্থতা অব্যাহত রেখেছে কাতার

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাত নিরসনে মধ্যস্থতার কাজ জোরেশোরে চালিয়ে যাচ্ছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাজেদ বিন মুহাম্মদ আল আনসারি মঙ্গলবার নিয়মিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। তিনি সতর্ক করে বলেন, পরিস্থিতির যদি আরও অবনতি হয়, তবে তা কেবল দুই দেশের সম্পর্কের জন্যই ক্ষতিকর হবে না, বরং পুরো আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি তৈরি করবে।

ড. মাজেদ বিন মুহাম্মদ আল আনসারি জানান, মধ্যস্থতার অংশ হিসেবেই মঙ্গলবার কাতারি কর্মকর্তারা ইরানের প্রতিনিধিদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন। দীর্ঘ সময় ধরে চলে আসা উত্তেজনার পারদ কমাতে এবং দুই পক্ষের অবস্থানের ব্যবধান কমিয়ে আনতে দোহা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। কোনো ধরনের উত্তেজনা বৃদ্ধি সরাসরি কূটনৈতিক প্রচেষ্টার পথে বড় বাধা হয়ে দাঁড়াবে বলেও তিনি মন্তব্য করেন।

কাতার এই দুই দেশের মধ্যে শেষ পর্যন্ত একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে বেশ আশাবাদী। মুখপাত্রের মতে, বর্তমানের ‘না যুদ্ধ, না শান্তি’ অবস্থা কোনো পক্ষের জন্যই দীর্ঘমেয়াদী সুফল বয়ে আনছে না, বরং এটি বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতির ওপর অনাকাঙ্ক্ষিত চাপ সৃষ্টি করছে। এমন পরিস্থিতিতে ওয়াশিংটন এবং তেহরান—উভয় পক্ষকেই সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে দোহা।

সংবাদ সম্মেলনে আল আনসারি আরও জোর দিয়ে বলেন, আলোচনার অনুকূল পরিবেশ বজায় রাখা এখন সবচেয়ে জরুরি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার মতপার্থক্য নিরসন এবং সংলাপ এগিয়ে নিতে কাতার তাদের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে। সব পক্ষকে উত্তেজনা বাড়াতে পারে এমন যেকোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্যও দোহা আহ্বান জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Update Time : 05:03:45 am, Thursday, 19 November 2026