ব্যক্তিগত জীবন নিয়ে আপসহীন অবস্থান জানালেন পারশা মাহজাবীন
সংগীতশিল্পী ও লেখক পারশা মাহজাবীন পূর্ণী নিজের বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে ফেসবুকে এক দীর্ঘ ও খোলামেলা বার্তা দিয়েছেন। আসাদ নূরকে জীবনসঙ্গী করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে যে ধরনের আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে, তার কড়া জবাব দিয়েছেন এই শিল্পী। তিনি তার চিন্তাধারা, পারিবারিক প্রেক্ষাপট এবং বিশেষ করে ধর্মীয় উগ্রতার বিরুদ্ধে নিজের অনমনীয় অবস্থান স্পষ্ট করেছেন।
লেখার শুরুতেই পারশা জানান, বিয়ে কোনো ধর্মের নির্দিষ্ট পেটেন্ট করা প্রথা নয়; এর প্রচলন সেই প্রাচীন মেসোপটেমীয় সভ্যতা থেকে। তার কাছে বিয়ে বিলাসী কিছু নয়, বরং একটি মানসিক ও সামাজিক প্রয়োজনীয়তা। সন্তান লালনের আগ্রহ থেকে তিনি একজন দায়িত্বশীল বাবাকে নিজের জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন। তসলিমা নাসরিনের সঙ্গে তাকে তুলনা করার ট্রোলের জবাবে তিনি বলেন, কারও দ্বিতীয় সংস্করণ হওয়ার কোনো অভিলাষ তার নেই, তিনি নিজস্ব সত্তাতেই পরিচিত হতে চান।
পারশা ও আসাদের জীবনপথের পার্থক্য তুলে ধরে তিনি জানান, নিজের পরিবার সংস্কৃতিমনস্ক ও মুক্তচিন্তার হলেও আসাদের জীবন ছিল কণ্টকাকীর্ণ। মাদ্রাসায় পড়ার সময় নির্যাতনের শিকার হওয়া এবং পরবর্তী বিভিন্ন ঘটনাক্রম তাকে ভিন্ন ধারার চিন্তার দিকে ঠেলে দেয়। সামাজিক বৈষম্য ও উগ্রতার শিকার আসাদ অতীতে জেল খেটেছেন এবং দীর্ঘ দশ বছর মায়ের মুখ পর্যন্ত দেখতে পাননি। তবে পারশার দাবি, বর্তমানের আসাদ আগের চেয়ে অনেক বেশি পরিপক্ব ও যত্নশীল মানুষ। তিনি আরও উল্লেখ করেন, অতীতে সামাজিক বৈষম্য ও উগ্রতার শিকার হয়ে আসাদকে জেল খাটতে হয়েছে এবং দীর্ঘ ১০ বছর ধরে তিনি তার মায়ের মুখ দেখতে পারেননি। তিনি লেখেন, ভবিষ্যৎ সন্তানদের জন্য তিনি যেমন দায়িত্বশীল বাবা চেয়েছেন, আসাদের মধ্যে ঠিক সেই মানুষটিকেই খুঁজে পেয়েছেন। স্বামীর জীবন সংগ্রামের কথা তুলে ধরে পারশা জানান, তাদের দুজনের পারিবারিক শুরুর জায়গাটি সম্পূর্ণ আলাদা। পারশা যেখানে একটি সংস্কৃতিমনস্ক, সুবিধাপ্রাপ্ত ও মুক্তচিন্তার পরিবারে বড় হয়েছেন, সেখানে আসাদের জীবনপথ ছিল কণ্টকাকীর্ণ।
নিজের পরিবারের উদারতার কথা উল্লেখ করে পারশা জানান, তার বাবা-মা শুরুতে এই বিয়েতে রাজি না থাকলেও শেষ পর্যন্ত মেয়ের ব্যক্তিস্বাধীনতাকে সম্মান জানিয়েছেন। তার বড় ভাই একজন প্র্যাকটিসিং মুসলিম এবং ইসলাম নিয়ে গবেষণা করেন, কিন্তু পরিবারের কারো ব্যক্তিগত স্বাধীনতায় তারা হস্তক্ষেপ করেন না। মানুষের প্রতি সম্মান ও সহমর্মিতাকেই তিনি মনুষ্যত্বের মূল ভিত্তি হিসেবে দেখেন। পারশার মতে, মানুষের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা আর সহমর্মিতাই মনুষ্যত্বের প্রথম পরিচয়।
ধর্ম পালনের সঙ্গে নিজের কোনো বিরোধ নেই উল্লেখ করে পারশা বলেন, তার আপত্তি মূলত ধর্মকে ব্যবহার করে মানুষের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা, বিদ্বেষ ছড়ানো ও রাজনৈতিক স্বার্থ হাসিলের বিরুদ্ধে। নারীর পোশাক বা ব্যক্তিস্বাধীনতা নিয়ে যারা কুরুচিপূর্ণ মন্তব্য করেন, তাদের প্রতিও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এই শিল্পী।

























