10:29 am, Wednesday, 18 November 2026

গোপালগঞ্জের হামলাকারীদের ভিডিও দেখে শনাক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিভিন্ন স্থানে সহিংসতা, থানায় হামলা এবং অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ব্যক্তিদের ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র দেখে চিহ্নিত করার প্রক্রিয়া শুরু হয়েছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধির অধীনে আনা প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ ঘোষণা দেন। যারা থানায় হামলা করেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর আক্রমণ করেছে, বিনা কারণে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলেছে কিংবা আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করেছে, তাদের প্রত্যেককে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’’।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিচ্ছে।

উদ্দেশ্য হলো—যাতে কোনো নিরপরাধ সাধারণ মানুষ গুলির মুখে না পড়েন। গণ-অভ্যুত্থানের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

তিনি স্পষ্টভাবে বলেন, ‘‘আমরা প্রেজেন্স অব ইনোসেন্সের নীতি অনুসরণ করছি। প্রয়োজনে অল্প সময়ের জন্য অপরাধীদের প্রতি সহনশীলতা দেখানো হলেও, কোনো অবস্থাতেই কোনো নিরীহ মানুষের প্রাণহানি কাম্য নয়। তবে আত্মরক্ষার স্বার্থে এবং পরিস্থিতি বিবেচনায় আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় বল প্রয়োগ করবে, তবে তা কোনোভাবেই অতিরিক্ত নয়।’’ তিনি বলেন, ‘‘আমরা যদি হুকুম দিতাম, এই বৈঠক থেকে বসে তারা অনেক মানুষকে হতাহত করতেন। তাদের সেই চরিত্র নেই, তারা সেই বৈধতা হারিয়েছে।

টুঙ্গিপাড়ার বর্তমান নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে মন্ত্রী জানান, স্থানীয় থানায় বর্তমানে ২০০ সদস্য দায়িত্ব পালন করছেন। তাদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার দুজন, একজন সহকারী পুলিশ সুপার এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন। এছাড়া চার-পাঁচ কিলোমিটার দূরে এসআরবি, বিজিবি ও পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। তিনি বলেন, ‘‘আমরা চাইলে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটাতে পারতাম, কিন্তু সরকার চায় শান্তিপূর্ণ সমাধানে সাধারণ মানুষ যেন নিরাপদে বাড়ি ফিরে যান। নতুবা কঠোর হতে বাধ্য হব।’’ অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কিছুটা সময় লাগলেও কোনও নিরীহ মানুষ যেন গুলিতে মারা না যান, সেটি নিশ্চিত করতে চায় সরকার।’’। প্রয়োজনে ১০ জন অপরাধীর প্রতি আমরা কিছুদিন ধৈর্য পোষণ করব, কিন্তু একজন নিরীহ লোকও যাতে গুলিতে মারা না যায়, আমরা যেন কোনো অবস্থাতেই তাদের মতো কোনো মিছিল-মিটিংয়ে গুলি না করি।’’।

সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, গত ১৫-১৬ বছর ধরে অগণতান্ত্রিক শাসন চালিয়ে আসা একটি চক্র বর্তমানে অস্থিরতা ছড়ানোর চেষ্টা করছে। তিনি বলেন, ‘‘কথিত ফ্যাসিবাদী শক্তি ও মাফিয়া চক্র এখন টুঙ্গিপাড়া লিমিটেড হয়ে উঠেছে। তারা থানা ও জনপ্রতিনিধির বাড়িতে হামলার পাশাপাশি বিএনপি ও সহযোগী সংগঠনের লোকজনের ব্যবসা প্রতিষ্ঠানেও হামলা চালাচ্ছে। এমনকি মসজিদের মাইক ব্যবহার করেও থানায় হামলার মতো ন্যক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে।’’ আমাদের সমর্থক যারা বিএনপি ও অঙ্গসংগঠনের, তাদের দোকানপাটে হামলা করেছে।’’।

সীমান্তের ওপার থেকে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তা পাঠিয়ে গ্রামে গ্রামে আগুন লাগানোর নির্দেশ দিচ্ছেন বলেও মন্ত্রী উল্লেখ করেন। তার ভাষ্যমতে, ‘‘তারা চায় আমরা যেন অতীতে তাদের মতো রাজপথে মিছিলে গুলি চালিয়ে মানুষ হত্যা করি। কিন্তু আমরা একটি গণতান্ত্রিক সরকার, যা কোনোভাবেই ঘটতে দেব না। এই ফ্যাসিবাদী শক্তি কোনোদিন আর গণতান্ত্রিক রাজনীতিতে ফিরে আসতে পারবে না।’’ জনগণ এই দেশে রাজপথে আন্দোলনকারীদের হত্যা করা দেখতে চায় না।’’।

সংসদে বিরোধীদলীয় চিফের বিদেশ সফরে বাধা এবং সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে আওয়ামী লীগ সমর্থিত ব্যক্তিদের অশোভন আচরণের প্রসঙ্গও টেনে আনেন তিনি। এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে যোগাযোগের জন্য দূতাবাসকে নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যায়।

Please Share This Post in Your Social Media

Update Time : 01:43:15 am, Wednesday, 18 November 2026