11:21 am, Wednesday, 18 November 2026

রাজশাহীতে গ্রামীণ ব্যাংকের ভবনে পেট্রোল বোমার বিস্ফোরণ

রাজশাহী নগরের বনলতা আবাসিক এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের সমন্বিত জোনাল ও এরিয়া অফিসে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে সংঘটিত এই ঘটনায় ব্যাংক ভবনটির পাশের রাস্তায় ককটেলসদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটানো হয়। এতে ব্যাংকের নিচতলার জানালার কাচ ও ফিটিংস ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে পুড়ে যাওয়া গ্রামীণ ব্যাংকের দেয়াল। এতে ভবনের কাচের ফিটিং ও জানালা ভেঙে যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী জানিয়েছেন, প্রাথমিক তদন্তে কাঁচের বোতলে ভরা দাহ্য পদার্থ ছুড়ে মারার প্রমাণ পাওয়া গেছে। ঘটনাস্থলের পাশেই পরপর দুটি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল।

পুলিশ ঘটনার কারণ ও নেপথ্যের ব্যক্তিদের চিহ্নিত করতে তদন্ত শুরু করেছে। ওসির ভাষ্যমতে, বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং জড়িতদের খুঁজে বের করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। কেন ব্যাংকটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে, তা নিয়েও কাজ করছে পুলিশ। তিনি বলেন, “এ ঘটনায় কারা জড়িত এবং কী উদ্দেশ্যে তারা ব্যাংক ভবনকে লক্ষ্যবস্তু করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Update Time : 05:14:10 am, Wednesday, 18 November 2026