11:17 am, Wednesday, 18 November 2026

ইরানের হুমকির আশঙ্কায় যুক্তরাজ্য থেকে সরছে মার্কিন সামরিক বিমান

ইরানের সম্ভাব্য সামরিক হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের বিভিন্ন সামরিক ঘাঁটি থেকে মার্কিন বিমান সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। নিরাপত্তার খাতিরে তড়িঘড়ি করে এই স্থানান্তর করা হয়েছে বলে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে উঠে এসেছে। এই সিদ্ধান্তের ফলে ইউরোপের সামরিক স্থাপনাগুলোতে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার আঁচ পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, রয়্যাল এয়ার ফোর্সের মিলডেনহল ঘাঁটিতে অবস্থানরত মার্কিন বিমানগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি পর্যালোচনার পর সোমবার সকালে সেখান থেকে দুটি জ্বালানি সরবরাহকারী ট্যাংকার জার্মানিতে সরিয়ে নেওয়া হয়। দিনের পরবর্তী সময়ে আরও কয়েকটি ট্যাংকার ও সামরিক বিমান জার্মানি এবং অন্যান্য ঘাঁটিতে সরিয়ে নেওয়া হয়েছে বলে ফ্লাইট ট্র্যাকিং তথ্যে জানা গেছে। তবে ইরান ঠিক কোন ধরনের লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে এই হুমকি দিয়েছে বা এটি সাধারণ কোনো সতর্কতা কি না, তা মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেননি।

এই বিষয়ে মার্কিন বিমানবাহিনী সরাসরি মন্তব্য না করলেও জানিয়েছে, পরিচালনাগত প্রয়োজনের খাতিরেই নিয়মিতভাবে বিভিন্ন ঘাঁটির মধ্যে সামরিক সরঞ্জাম ও বিমান স্থানান্তর করা হয়। অন্যদিকে, যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র অন্য কোনো দেশের সামরিক কার্যক্রম নিয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি।

এর আগে গত মাসেও যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে সব মার্কিন বোমারু বিমান সরিয়ে নেওয়া হয়েছিল। ওই সময় ঘাঁটিতে সন্ত্রাসী হামলার পরিকল্পনা নিয়ে তদন্ত হয়েছিল। উল্লেখ্য, অতীতে ইরানের বিরুদ্ধে অভিযানের ক্ষেত্রে এই ঘাঁটি ব্যবহার করেছিল যুক্তরাষ্ট্র।

এদিকে ইরানের সংশ্লিষ্ট বিভিন্ন গোষ্ঠীর তৎপরতা নিয়ে যুক্তরাজ্য বেশ উদ্বিগ্ন। দেশটির কর্মকর্তাদের দাবি, ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীগুলো যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশে অগ্নিসংযোগ ও হামলার মতো ঘটনা ঘটিয়েছে। এসব হামলার মূল উদ্দেশ্য ছিল ইহুদি সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করা এবং সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে দেওয়া। ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের সংঘাত বাড়লে যুক্তরাজ্যে হামলার ঝুঁকি আরও বাড়তে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন কর্মকর্তারা। বিশ্লেষকদের মতে, এই সামরিক স্থানান্তরের ঘটনা আসন্ন কোনো হামলার প্রমাণ নয়, বরং সতর্কতামূলক সামরিক কৌশলের একটি অংশ মাত্র।

Please Share This Post in Your Social Media

Update Time : 05:03:15 am, Wednesday, 18 November 2026