11:15 pm, Monday, 16 November 2026

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ: টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

গাজীপুরের কোনাবাড়ী এলাকায় সোমবার সকালে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। সকালের দিকে দুটি কারখানার কর্মীরা কাজে যোগ না দিয়ে কারখানার সামনের সড়কে অবস্থান নিলে উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ জানান। শ্রমিকরা উত্তেজিত হয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে এলাকাটির পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল করছে। এদিন সকালে দু’টি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে ন্যুনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে কারখানার সামনের সড়কে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের মাধ্যমে তাদের ছত্রভঙ্গ করে দেয় আইন-শৃঙ্খলা বাহিনী।

শিল্পাঞ্চল এলাকায় বাড়তি নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল দিচ্ছে পুলিশ ও বিজিবি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জননিরাপত্তার স্বার্থে এলাকায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, গত কয়েকদিনের অস্থিরতায় বর্তমানে ১৭টি কারখানা বন্ধ রয়েছে। তবে এসব কারখানা ছাড়া শিল্পাঞ্চলের অন্য সব প্রতিষ্ঠানে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রেখে নজরদারি বাড়ানো হয়েছে। গাজীপুরে প্রায় ১৭টি ছাড়া সব কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশের পাশাপাশি বিজিবিসহ অন্যান্য বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। এদিকে, বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তায় গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়ন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Update Time : 04:43:08 am, Monday, 16 November 2026