গাজীপুরের কোনাবাড়ীতে শ্রমিক বিক্ষোভ, ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে সোমবার সকাল ৮টার দিকে এবিএম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এক পর্যায়ে শ্রমিকরা একত্র হয়ে কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করলে এলাকায় তীব্র যানজট ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার (১৬ নভেম্বর) সকাল ৮টার দিকে এবিএম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নেন।
ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা শ্রমিকদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ জানালে উত্তজেনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনার পর এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। এতে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে সড়ক ছেড়ে চলে যান।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানিয়েছেন, কারখানার সামনে শ্রমিকদের বিক্ষোভ দমনে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহারের বাধ্য হয়। শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমানে পুলিশ ও বিজিবি সদস্যরা সেখানে মোতায়েন রয়েছেন। এদিকে, একই শিল্পাঞ্চলের আরও ১৭টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।






















