6:04 am, Sunday, 15 November 2026

পাবনায় অবৈধ পাঁচ ইটভাটায় বিশ লাখ টাকা জরিমানা

পরিবেশদূষণ নিয়ন্ত্রণে পাবনায় অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৩ নভেম্বর) জেলা সদরের পাঁচটি ইটভাটায় এ অভিযান চালানো হয়। এতে মোট ১৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ধার্য ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

পাবনার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই কার্যক্রম পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শিহাব উদ্দিন। প্রসিকিউশন পরিচালনায় ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী ও পরিদর্শক মো. আব্দুল মমিন।

অভিযান চলাকালে পাবনা জেলা পুলিশ, ফায়ার সার্ভিস ও এসআরবির সদস্যরা আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

Update Time : 01:43:16 am, Saturday, 14 November 2026