8:36 am, Thursday, 19 November 2026

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযানে উদ্ধার পিস্তল ও গুলি

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী।

বাংলাদেশ সেনাবাহিনী ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর যৌথ অংশগ্রহণে এই অভিযানে দুটি পিস্তল, চার রাউন্ড তাজা গুলি ও বিভিন্ন প্রকার ধারালো অস্ত্রসহ গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) বিকেল ৩টার দিকে ক্যাম্পের এইচ ব্লকে কথিত ডাকাত সানাউল্লাহর বসতঘরে এই অভিযান চালানো হয়।

ক্যাম্পের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণ এবং অবৈধ অস্ত্র উদ্ধারের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী এই তল্লাশি চালায়। উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে রয়েছে দুটি নম্বরবিহীন ৭.৬৫ বোরের পিস্তল ও দুটি খালি ম্যাগাজিন। এ ছাড়া ঘটনাস্থল থেকে একটি স্টিলের চাকু, একটি লোহার দা এবং একটি সবুজ রঙের হেক্সো ব্লেড পাওয়া গেছে।

গুলির বিষয়ে জানানো হয়, উদ্ধার হওয়া চার রাউন্ড গুলির মধ্যে ৭.৬৫ বোরের পিস্তলের তিন রাউন্ড এবং একনলা বন্দুকের এক রাউন্ড গুলি রয়েছে। অস্ত্র ও গোলাবারুদের পাশাপাশি বসতঘর থেকে ভারতীয় ১০ রুপির একটি পুরোনো নোট, সিমবিহীন আটটি সিম কার্ড কাভার, বাংলাদেশি জাতীয় পরিচয়পত্রের দুটি ফটোকপি, ইউএনএইচসিআরের দুটি রোহিঙ্গা শরণার্থী কার্ড, বাংলাদেশি জন্মনিবন্ধন সনদের একটি ফটোকপি এবং এক জোড়া পুরোনো কালো রঙের বুট উদ্ধার করা হয়েছে।

অভিযান চলাকালীন ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানা গেছে। উদ্ধারকৃত আলামতগুলোর বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। রোববার (৯ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে ১৬ এপিবিএনের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি কাউছার সিকদার অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। মূলত রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও অবৈধ অস্ত্রের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত কার্যক্রমেরই অংশ এই অভিযান।

Please Share This Post in Your Social Media

Update Time : 02:13:31 am, Monday, 9 November 2026