11:08 am, Wednesday, 4 November 2026

আশুলিয়া থেকে তিন শ্রমিক নেতাকে আটক করেছে ডিবি পুলিশ

ঢাকার সাভারে চলমান পোশাক শ্রমিক আন্দোলনে উসকানি দিয়ে অস্থিরতা সৃষ্টির অভিযোগে তিন শ্রমিক নেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৩রা নভেম্বর) সন্ধ্যায় আশুলিয়ার পৃথক এলাকায় অভিযান চালিয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ তাদের গ্রেপ্তার করে।

আটক ব্যক্তিরা হলেন—জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আশুলিয়া থানা কমিটির সাধারণ সম্পাদক মো. আ. হালিম (৩৭), বাংলাদেশ ন্যাশনাল ট্রেড ইউনিয়নের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. শামীম (৪৮) এবং বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. মনসুর আলী (৪৬)।

অভিযানের বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম নিশ্চিত করে জানান, আন্দোলন কেন্দ্রিক উসকানির যথাযথ প্রমাণ পাওয়ার পরই তাদের আটক করা হয়। আশুলিয়ার জিরাবো এলাকা থেকে শামীমকে এবং বসুন্ধরা সোনিয়া মার্কেট এলাকা থেকে হালিম ও মনসুরকে আটক করা হয়। আটক নেতাদের আশুলিয়া থানায় হস্তান্তর করে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Update Time : 02:44:07 am, Wednesday, 4 November 2026