6:33 pm, Tuesday, 3 November 2026

ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার খবর ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে। আল জাজিরার তথ্য অনুযায়ী, এদিন গ্রিনিচ মান সময় রাত ১টা ৪ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪৮ সেন্ট বা শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে ১০৫ ডলার ২৫ সেন্টে পৌঁছায়। একই সময়ে মার্কিন বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই-এর দাম ৪৭ সেন্ট বা শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৬ ডলার ৯৩ সেন্টে লেনদেন হয়েছে। ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার খবর ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার (৩ নভেম্বর) দিনের শুরুতেই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, মঙ্গলবার গ্রিনিচ মান সময় রাত ১টা ৪ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪৮ সেন্ট বা ০.৫ শতাংশ বেড়ে ১০৫ ডলার ২৫ সেন্টে দাঁড়ায়।

এর আগের দিন অর্থাৎ সোমবার বিশ্ববাজারে তেলের দরপতন হয়েছিল। ওইদিন ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮ ডলার ৬৬ সেন্ট বা ৭ দশমিক ৬৩ শতাংশ কমে ১০৪ ডলার ৭৭ সেন্টে নেমে আসে। এই অস্বাভাবিক উঠানামার পেছনে ভূ-রাজনৈতিক অস্থিরতাকে মূল কারণ হিসেবে দেখছেন বাজার বিশ্লেষকরা।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা কেশম দ্বীপে সামরিক অভিযানের কথা নিশ্চিত করেছেন। তাদের দাবি, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের ওপর যেকোনো ধরণের হামলা চালানোর ক্ষেত্রে ইরানের সক্ষমতা খর্ব বা সীমিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মার্কিন কর্মকর্তাদের একটি অংশ এই হামলাকে আত্মরক্ষামূলক কৌশল হিসেবে অভিহিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Update Time : 03:04:49 am, Tuesday, 3 November 2026