3:21 pm, Monday, 2 November 2026
News Title :
নভেম্বরে কাতারে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত
কাতারের রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা ‘কাতারএনার্জি’ নভেম্বর ২০২৬ মাসের জন্য জ্বালানি তেলের নতুন বাজারদর ঘোষণা করেছে। চলতি মাসে পেট্রোল ও ডিজেলের দামে কোনো পরিবর্তন আনা হয়নি, যা অক্টোবরের মতোই বহাল রয়েছে।
নভেম্বর মাসের জ্বালানি তেলের মূল্যতালিকা
- প্রিমিয়াম পেট্রোল (৯১): ১.৯৫ কাতারি রিয়াল (প্রতি লিটার)
- সুপার পেট্রোল (৯৫): ২.১০ কাতারি রিয়াল (প্রতি লিটার)
- ডিজেল: ২.০৫ কাতারি রিয়াল (প্রতি লিটার)
মাসের প্রথম দিন থেকেই কাতারের সকল পেট্রোল পাম্পে এই নির্ধারিত মূল্যে জ্বালানি তেল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের সাথে সামঞ্জস্য বজায় রেখে কাতারএনার্জি নিয়মিত মাসিক ভিত্তিতে এই মূল্য নির্ধারণ করে থাকে।





















