3:21 pm, Monday, 2 November 2026

হরমুজ প্রণালী উন্মুক্তে কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের জবাবের অপেক্ষায় ইরান

হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার বিষয়ে কাতারের মধ্যস্থতাকারীদের সাথে চলমান আলোচনা ও যোগাযোগের বিষয়টি নিশ্চিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার তথ্য অনুযায়ী, দেশটির সংসদীয় জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটির বৈঠকের পাশে সাংবাদিকদের তিনি জানান, সংকট নিরসনে আলোচনা অব্যাহত থাকলেও এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।

আব্বাস আরাঘচি স্পষ্ট করেছেন যে, মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার কোনো পরিকল্পনা তেহরানের নেই। বর্তমানে কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা দুই দিন ধরে যোগাযোগ ও পরামর্শ চলছে। হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে ইরান পূর্বে সাত দিনের যে সময়সীমা বেঁধে দিয়েছিল, তা কমিয়ে বর্তমানে দুই দিনে আনা হয়েছে বলে আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে উল্লেখ করেন তিনি।

তেহরান তার আগের অবস্থানে অনড় থেকে নির্দিষ্ট কিছু শর্ত বা দাবির কথা জানিয়েছে। এসব দাবির বাস্তবায়ন এবং যুক্তরাষ্ট্রের বাস্তবমুখী পদক্ষেপের ওপরই পুরো প্রক্রিয়ার সফলতা ও পরবর্তী অগ্রগতি নির্ভর করছে। ওয়াশিংটনের তরফ থেকে আসা জবাব এবং তাদের পরবর্তী ভূমিকার দিকেই এখন তাকিয়ে রয়েছে ইরান। কূটনৈতিক এ প্রচেষ্টায় চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

Update Time : 02:00:13 am, Monday, 2 November 2026