12:33 pm, Sunday, 22 November 2026

যুক্তরাষ্ট্রের আদালতের সমন দিল্লির আদালতে পাঠাল নিউ ইয়র্ক

শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা গুরপতবন্ত সিং পন্নুনকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে দায়ের করা একটি দেওয়ানি মামলায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং দেশটির গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) সাবেক প্রধান সামন্ত গোয়েলকে সমন পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি আদালত। এ সমনগুলো যথাযথভাবে বিবাদীদের কাছে পৌঁছানোর সুবিধার্থে দিল্লির তিনটি জেলা আদালতের সহায়তা চাওয়া হয়েছে।

নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট আদালতের তথ্য অনুযায়ী, গত শুক্রবার ফেডেক্স কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিল্লির পাতিয়ালা হাউস, তিস হাজারি ও দ্বারকা জেলা আদালতে এই সমনগুলো প্রেরণ করা হয়েছে। এর আগে গত ১৩ নভেম্বর বিচারক ক্যাথরিন পোল্ক ফাইলা ভারতীয় কর্মকর্তাদের নামে এই সমন জারির নির্দেশ দেন এবং আইনি নথি পৌঁছে দেওয়ার জন্য ভারতীয় আদালতের সহযোগিতা কামনা করেন।

আদালতের আদেশে উল্লেখ করা হয়েছে, ‘এই মামলায় বিচারাধীন দেওয়ানি কার্যধারায় বিবাদীদের আইনি নোটিশ পাঠানোর ক্ষেত্রে সংশ্লিষ্ট ভারতীয় আদালতগুলোর সহযোগিতা বিনীতভাবে চাওয়া হচ্ছে।’ বিচারক ফাইলা এই প্রক্রিয়ায় হেগ কনভেনশন এবং ভারতের দেওয়ানি কার্যবিধির সংশ্লিষ্ট ধারাগুলো অনুসরণ করার নির্দেশনা দিয়েছেন। এই বিধান অনুযায়ী, বিদেশি আদালতের সমন ভারতীয় আদালতের মাধ্যমে কার্যকর হওয়ার সুযোগ রয়েছে। পরে সেগুলো ভারতীয় আদালতের জারি করা সমনের মতোই কার্যকর করা সম্ভব। এ ক্ষেত্রে হেগ কনভেনশনের ১৯ নম্বর অনুচ্ছেদ এবং ভারতের দেওয়ানি কার্যবিধির সংশ্লিষ্ট বিধান অনুসরণ করা হয়েছে।

আদালতের নথিতে জানানো হয়েছে, হেগ কনভেনশনের আওতায় ভারতের কেন্দ্রীয় কর্তৃপক্ষের মাধ্যমে সমন পাঠানোর প্রথাগত চেষ্টা করা হয়েছিল, তবে সেই আবেদনটি প্রত্যাখ্যাত হয়। এরপরই আদালত বিকল্প পদ্ধতিতে সমন পাঠানোর এই সিদ্ধান্ত গ্রহণ করেন। পন্নুন নিজের ওপর কথিত হত্যাচেষ্টার ঘটনায় ক্ষতিপূরণ দাবি করে এই দেওয়ানি মামলাটি দায়ের করেছেন। তার অভিযোগ, ভারতের গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল।

এর আগেও গত মাসে যুক্তরাষ্ট্রের আদালত অজিত দোভাল ও সামন্ত গোয়েলের কাছে সমন পৌঁছানোর উদ্যোগ নিয়েছিল। ওই সময় মার্কিন পররাষ্ট্র দপ্তরের মাধ্যমে ওয়াশিংটনে অবস্থিত ভারতীয় দূতাবাসে কূটনৈতিক নোট পাঠানো হয়েছিল। তবে ভারত সরকার শুরু থেকেই এই মামলাটিকে ‘মনগড়া ও বিদ্বেষপ্রসূত’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করে আসছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল গত ১০ নভেম্বর এ বিষয়ে মন্তব্য করেন। তিনি স্পষ্ট করেন যে, তাদের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে উত্থাপিত ভিত্তিহীন অভিযোগ তারা গ্রহণ করছেন না। তিনি আরও বলেন, ভারতে যেকোনো বিচারিক নথি পাঠানোর অনুরোধ অবশ্যই দেশটির নির্ধারিত কেন্দ্রীয় কর্তৃপক্ষের মাধ্যমে আসতে হবে। এক্ষেত্রে আইন ও বিচার মন্ত্রণালয়ই একমাত্র যথাযথ কর্তৃপক্ষ হিসেবে বিবেচিত হয়। ভিত্তিহীন মামলাও আমরা গ্রহণ করছি না।’।

উল্লেখ্য যে, পন্নুনের বিরুদ্ধে ভারতে সন্ত্রাসবাদ সংক্রান্ত একাধিক গুরুতর অভিযোগ রয়েছে এবং দেশটির বিভিন্ন তদন্তকারী সংস্থা তাকে খুঁজছে। নিষেধাজ্ঞা প্রাপ্ত সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে)-এর আইনজীবী হিসেবে পরিচিত পন্নুনের এই মামলাটি বর্তমানে আন্তর্জাতিক ও কূটনৈতিক পর্যায়ে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Update Time : 01:53:07 am, Sunday, 22 November 2026