10:29 am, Wednesday, 18 November 2026

রাশিয়ার সাইবেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ১৭ আরোহীর সবাই নিহত

রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের কেমেরোভোতে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ১৭ আরোহীর সবাই নিহত হয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে, বিধ্বস্ত হওয়া বিমানটি রাশিয়ার সামরিক বাহিনীর এএন-১২ মডেলের ছিল। বুধবার (১৮ নভেম্বর) কেমেরোভোর আঞ্চলিক রাজধানীর দক্ষিণে ইয়াগুনোভো গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, বিমানটি নিচে পড়ার আগেই এতে আগুন ধরে যায় এবং পরে মাটিতে আছড়ে পড়ে বিস্ফোরিত হয়।

দুর্ঘটনার খবর নিশ্চিত করে টেলিগ্রামে দেওয়া বার্তায় কেমেরোভোর গভর্নর ইলিয়া সেরেদিউক জানান, তিনি দ্রুত দুর্ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন। ঘটনাস্থলে জরুরি সেবা সংস্থার কর্মীরা উদ্ধারকাজ পরিচালনা করছেন এবং আঞ্চলিক প্রশাসন সব ধরনের সহায়তা দিচ্ছে। পরে এক ভিডিও বার্তায় তিনি জানান, বিমানটি ওই অঞ্চলের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় এই বিপত্তি ঘটে।

দুর্ঘটনার প্রকৃত কারণ ও পরিস্থিতি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। তবে এই মর্মান্তিক ঘটনায় এখন পর্যন্ত রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

Please Share This Post in Your Social Media

Update Time : 02:23:57 am, Wednesday, 18 November 2026