11:23 pm, Monday, 16 November 2026

১০ জনের ইংল্যান্ডের কাছে হেরে স্পেনের ৪৪ ম্যাচের অজেয় যাত্রা ভঙ্গ

ফুটবল বিশ্বে দীর্ঘ সময় ধরে অজেয় হয়ে উঠেছিল স্পেন। গেল বিশ্বকাপেও তাদের আধিপত্য ছিল স্পষ্ট। কিন্তু সেই দুর্ভেদ্য স্প্যানিশদের টানা ৪৪ ম্যাচের অজেয় যাত্রার লাগাম টেনে ধরল ইংল্যান্ড। রোববার মাদ্রিদের মেত্রোপলিতানো স্টেডিয়ামে নেশনস লিগের ম্যাচে স্পেনকে ৩-২ গোলে হারিয়েছে টমাস টুখেলের শিষ্যরা। বিস্ময়কর ব্যাপার হলো, ম্যাচে শেষ দিকে ১০ জন নিয়ে লড়াই করেই জয় নিশ্চিত করেছে ইংলিশরা। তাদের টানা ৪৪ ম্যাচের রেকর্ড অপরাজেয় সে যাত্রা থেমে গেছে এবার। সেটা থেমেছে আবার ১০ জনের ইংল্যান্ড দলের কাছে। গেল বিশ্বকাপেই এর প্রমাণ দেখা গেছে। ফর্মের তুঙ্গে থাকা ফ্রান্স, বা টানা দ্বিতীয় বিশ্বকাপের খুব কাছে থাকা আর্জেন্টিনাকে থামিয়ে দিয়েছিল কী অবলীলায়।

ম্যাচের প্রথমার্ধের অন্তিম মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে ইংল্যান্ডকে এগিয়ে দেন হ্যারি কেইন, যা তার ক্যারিয়ারের ৯৩তম আন্তর্জাতিক গোল। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করেন এজরি কনসা। এরপর ৫৭তম মিনিটে জুড বেলিংহামের পাস থেকে স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমনের পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়িয়ে স্কোরলাইন ৩-০ করেন বেন হোয়াইট। ৫৭ মিনিটে ব্যবধান ৩–০ করেন বেন হোয়াইট।

ম্যাচে ইংল্যান্ডের এই নিয়ন্ত্রণ ধরে রাখা জরুরি ছিল। কিছুক্ষণ পরই বক্সে লামিন ইয়ামালকে ফাউল করায় লাল কার্ড দেখেন এলিয়ট অ্যান্ডারসন। সেই পেনাল্টি থেকে মিকেল ওইয়েরজাবাল গোল করলে স্পেনের ফেরার সম্ভাবনা জেগে ওঠে। শেষ ১৫ মিনিটে নিকো উইলিয়ামসের গোল ব্যবধান কমিয়ে আনলে ম্যাচটি উত্তেজনার পারদ বাড়িয়ে দেয়। তবে শেষ পর্যন্ত ইংল্যান্ড তাদের জয় ধরে রাখতে সক্ষম হয়। শেষ ১৫ মিনিটে উদ্বেগ আরও বাড়ে।

ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়ায় ইংল্যান্ড কোচ থমাস টুখেল এটিকে দলের সেরা পারফরম্যান্স হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, প্রতিপক্ষ, পরিস্থিতি এবং ভেন্যু বিবেচনায় এটি নিঃসন্দেহে বিশেষ এক জয়। বিশ্বকাপে তৃতীয় হওয়া দলটিকে অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করে টুখেল জানান, তারা নিজেদের সীমাবদ্ধতা ভাঙতে সর্বদা প্রস্তুত। গত দুই ক্যাম্পের পারফরম্যান্স নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি আরও বলেন, ৬০ বছরে সেরা সাফল্য পাওয়ার পরও তারা থামতে নারাজ। তার জবাবে তিনি বলেন, ‘পরিস্থিতি, প্রতিপক্ষ আর কোথায় খেলেছি, এসব বিবেচনায় –হ্যাঁ।’।

Please Share This Post in Your Social Media

Update Time : 02:53:10 am, Monday, 16 November 2026