11:15 pm, Monday, 16 November 2026

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় চাহিদার চেয়ে সরবরাহ বেশি, কমল তেলের দাম

মধ্যপ্রাচ্যের বিভিন্ন জলসীমায় জাহাজ চলাচলে বাধার ঘটনা সত্ত্বেও হরমুজ প্রণালি দিয়ে তেল রপ্তানি এখন প্রায় যুদ্ধপূর্ব পরিস্থিতির পর্যায়ে পৌঁছেছে। এতে বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের সরবরাহ বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে তেলের মূল্যে।

শুক্রবার বাংলাদেশ সময় সকাল ১০টা ২৭ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৫৪ সেন্ট বা শূন্য দশমিক ৬ শতাংশ কমে ৯৫ ডলার ৩০ সেন্টে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) জানিয়েছে, চলতি বছরের চতুর্থ প্রান্তিকে বাজারে চাহিদার তুলনায় তেলের সরবরাহ বেশি হতে পারে, যা বৈশ্বিক বাজারে উদ্বৃত্ত পরিস্থিতি তৈরির ইঙ্গিত দিচ্ছে। শুক্রবার বাংলাদেশ সময় সকাল ১০টা ২৭ মিনিটে (জিএমটি ০৪:২৭) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৫৪ সেন্ট বা শূন্য দশমিক ৬ শতাংশ কমে ৯৫ ডলার ৩০ সেন্টে দাঁড়ায়।

পাশাপাশি চীনে তেলের চাহিদাও নিম্নমুখী। গত অক্টোবর মাসে দেশটির পরিশোধনাগারগুলোতে অপরিশোধিত জ্বালানি তেল প্রক্রিয়াকরণের হার কমেছে, যা বিশ্ববাজারে তেলের চাহিদা হ্রাসের অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Update Time : 06:03:25 am, Monday, 16 November 2026