11:23 pm, Monday, 16 November 2026

পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে দুই পরিবর্তন নিয়ে নামছে বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে লড়াইয়ে নামার আগে বাংলাদেশ একাদশে দুইটি বড় পরিবর্তন এনেছে। ইনজুরি থেকে সুস্থ হয়ে দলের অনুশীলনে যোগ দিলেও চূড়ান্ত একাদশে জায়গা পাননি বিশ্বনাথ ঘোষ ও তপু বর্মণ। কোচ থমাস ডুলি তাদের নিয়ে কোনো বাড়তি ঝুঁকি নিতে চাইছেন না।

সাদ উদ্দিন ইনজুরিতে থাকায় রাইটব্যাকে দায়িত্ব পালন করবেন রহমত মিয়া। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে সাদের বদলি হিসেবে মাঠে নেমে রহমত নিজের দক্ষতা প্রমাণ করায় তার ওপরই আস্থা রেখেছেন কোচ। এছাড়া ভুটানের বিপক্ষে গোল করা মোহাম্মদ ইব্রাহিমের পরিবর্তে আক্রমণভাগে একাদশে সুযোগ পেয়েছেন সুকি ইতোফুসা।

ম্যাচে গোলরক্ষক শ্রাবণের সামনে রক্ষণে থাকছেন জায়ান আহমেদ, তারিক কাজী, জিদান ইউসুফ ও রহমত মিয়া। মাঝমাঠের ভার থাকছে প্রবাসী তিন তারকা হামজা চৌধুরী, শোমিত শোম এবং কাজেম শাহর কাঁধে। আক্রমণভাগে রাকিব হোসেন ও ফারহান আলী ওয়াহিদের সাথে থাকছেন সুকি ইতোফুসা।

Please Share This Post in Your Social Media

Update Time : 01:43:09 am, Monday, 16 November 2026