9:33 pm, Saturday, 14 November 2026

মেসি-পরবর্তী যুগে প্রথম ম্যাচেই উরুগুয়ের কাছে হারলো আর্জেন্টিনা

লিওনেল মেসি অবসরে যাওয়ার পর নতুন অধ্যায় শুরুর অপেক্ষায় ছিল আর্জেন্টিনা। তবে সেই যাত্রার শুরুটা মোটেও সুখকর হয়নি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য। শনিবার প্রীতি ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ২-১ গোলের হার দিয়ে মেসি-পরবর্তী যুগ শুরু করেছে দলটি। ২০১৯ সালের মার্চের পর কোনো প্রীতি ম্যাচে এটিই আর্জেন্টিনার প্রথম পরাজয়। এই দীর্ঘ সময়ে কোচ লিওনেল স্কালোনির অধীনে টানা ৩০টি ম্যাচে অপরাজিত ছিল আলবিসেলেস্তেরা। আজ শনিবার প্রীতি ম্যাচে তাদেরকে ২-১ গোলে হারিয়েছে উরুগুয়ে। প্রথম ম্যাচেই হেরে বসেছে আর্জেন্টিনা।

ম্যাচের ফলের চেয়েও বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে দর্শক খরা। মেসি পরবর্তী আর্জেন্টিনাকে ঘিরে গ্যালারির আগ্রহ যেন অনেকটাই কমে গেছে। প্রায় ৬০ হাজার ধারণক্ষমতার লা বমবনেরা স্টেডিয়ামের গ্যালারির অর্ধেকই ছিল ফাঁকা। টিকেটের মূল্যে ৪০ শতাংশ ছাড় দেওয়ার পরেও দর্শক টানতে ব্যর্থ হয়েছে স্কালোনির শিষ্যরা। তার বিদায়ের পর লা বমবনেরার ৬০ হাজারের কাছাকাছি ধারণক্ষমতাসম্পন্ন গ্যালারির অর্ধেক ফাঁকাই পড়ে ছিল। এই ম্যাচের জন্য ৪০ শতাংশ ছাড়ও দেওয়া হয়েছিল টিকিটে, এরপরও লিওনেল স্কালোনির দল দর্শক টানতে পারেনি। আর্জেন্টিনাকে এখন তাকাতে হবে সামনে। মাঝের এই সময়টায় স্কালোনির শিষ্যরা জিতেছিল ৩০টি ম্যাচ।

ম্যাচের প্রথমার্ধে আর্জেন্টিনা মোটামুটি ভালো খেললেও গোল আদায় করতে ব্যর্থ হয়। এ সময় নিকো পাজের একটি দারুণ সুযোগ উরুগুয়ের গোলরক্ষক ক্রিস্তোফার ফিয়ের্মারিন প্রতিহত করেন। তবে দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনার রক্ষণভাগ পুরোপুরি ভেঙে পড়ে। ৫৩ মিনিটের মাথায় জিওর্জিয়ান দে আরাস্কায়েতার ফ্রি-কিক লিসান্দ্রো মার্তিনেস হেড করে ফেরানোর চেষ্টা করলেও বল লিওনার্দো বালের্দির গায়ে লেগে জালে জড়ায়। এর কিছুক্ষণ পরেই আরাস্কায়েতার কর্নার কিক থেকে মাক্সি আরাউহোর কাঁধে লেগে বল দ্বিতীয়বারের মতো আর্জেন্টিনার জালে প্রবেশ করে। ৫৩ মিনিটে দ্বিতীয় গোলেও দে আরাস্কায়েতার প্রত্যক্ষ অবদান ছিল।

ম্যাচের শেষ দিকে আর্জেন্টিনার হয়ে একটি গোল শোধ করেন হুলিয়ান আলভারেজ। ইনজুরি টাইমেও সমতা ফেরানোর একটি সুযোগ পেয়েছিলেন আলভারেজ, কিন্তু শেষ পর্যন্ত উরুগুয়ে রক্ষণ অটুট রেখে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।

Please Share This Post in Your Social Media

Update Time : 02:44:22 am, Saturday, 14 November 2026