11:53 pm, Monday, 16 November 2026

দরিদ্রের সচ্ছলতা ও বিপথগামিতা: হযরত মুসা (আঃ)-এর শিক্ষা

একবার হযরত মুসা (আঃ) কোনো এক পথ দিয়ে যাওয়ার সময় অত্যন্ত অসহায় এক ব্যক্তিকে দেখতে পান। লোকটির শরীরে কোনো কাপড় ছিল না এবং লজ্জায় সে বালুর ভেতরে শরীর লুকিয়ে রেখেছিল। এমন করুণ দশা দেখে হযরত মুসা (আঃ)-এর দয়া হয় এবং তিনি ওই ব্যক্তির সচ্ছলতার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন।

সেই দরিদ্র ব্যক্তি মুসা (আঃ)-এর কাছে আরজি জানিয়ে বলেছিল, হে আল্লাহর নবী, আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ আমাকে সামান্য রিজিক দান করেন। অভাবের তাড়নায় বেঁচে থাকা তার জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। নবী মুসা (আঃ) তার জন্য দোয়া করে সেখান থেকে চলে যান এবং পরবর্তীতে আল্লাহ তার দোয়া কবুল করেন।

কিছুদিন পর ওই পথ দিয়ে যাওয়ার সময় হযরত মুসা (আঃ) সেখানে বিশাল মানুষের ভিড় দেখেন। কৌতূহলী হয়ে ভিড়ের কারণ জানতে চাইলে স্থানীয়রা জানান, আগে যে ভিক্ষুক বালিতে শরীর লুকিয়ে থাকত, সম্পদ পাওয়ার পর সে মদ্যপানে আসক্ত হয়ে পড়ে। এক পর্যায়ে মাতাল অবস্থায় ঝগড়া করে সে একজনকে হত্যা করেছে। বর্তমানে তার মৃত্যুদণ্ড বা ‘কিসাস’ কার্যকর করার প্রস্তুতি চলছে। এই দৃশ্য দেখে হযরত মুসা (আঃ) আল্লাহর অগাধ প্রজ্ঞার কথা স্বীকার করেন এবং নিজের পূর্বের আবদারের জন্য ক্ষমা প্রার্থনা করেন।

আল্লামা শেখ সাদী (রহ.) এই ঘটনার পরিপ্রেক্ষিতে জীবনঘনিষ্ঠ কিছু প্রবাদ ও উপমা তুলে ধরেছেন

  1. বেচারা বিড়ালের যদি ডানা থাকত, তবে সে চড়ুই পাখির বংশ শেষ করে দিত। অর্থাৎ, দুর্বলরা শক্তি অর্জন করলে অনেক সময় অত্যাচারী হয়ে ওঠে।
  2. প্লাটো (আফলাতুন) বলেছেন, পিঁপড়ার পাখা না থাকাই ভালো; কারণ পাখা গজালে সে উড়তে উড়তে নিজের ধ্বংস ডেকে আনবে।
  3. পবিত্র কুরআনের সূরা শুরায় (আয়াত ২৭) আল্লাহ বলেছেন, তিনি যদি সব বান্দাকে অঢেল রিজিক দিতেন, তবে তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করত।
  4. বাবার কাছে মধু থাকলেও তিনি জ্বরে আক্রান্ত সন্তানকে তা খেতে দেন না, কারণ মিষ্টি হলেও জ্বরের রোগীর জন্য তা ক্ষতিকর হতে পারে।

সারকথা হলো, যিনি তোমাকে ধনী করেননি, তিনি তোমার ভালো-মন্দ তোমার চেয়েও বেশি জানেন।

Please Share This Post in Your Social Media

Update Time : 04:25:53 am, Thursday, 5 November 2026