11:53 pm, Monday, 16 November 2026

মুসল্লিদের সাথে শরিক হবেন আমীর: কাতারজুড়ে অনুষ্ঠিত হবে সালাতুল ইস্তিস্কার নামাজ

নবী করিম (সা.)-এর সুন্নাহ অনুসরণ করে মহান আল্লাহর কাছে রহমতের বৃষ্টি প্রার্থনায় কাতারজুড়ে সালাতুল ইস্তিস্কা আদায়ের আহ্বান জানিয়েছেন কাতারের আমীর শেখ তামিম বিন হামাদ আল-থানি। আগামী ৫ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ২৫ জুমাদাল উলা ১৪৪৮ হিজরিতে এই বিশেষ নামাজ অনুষ্ঠিত হবে। অনাবৃষ্টিকালে বৃষ্টি প্রার্থনার উদ্দেশ্যে একাকী কিংবা সমবেতভাবে আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার-দুআ-মুনাজাত-রোনাজারি করা; তদ্রুপ একাকী কিংবা সমবেতভাবে সালাত আদায় করা, অতঃপর আল্লাহ তাআলার কাছে দুআ-মুনাজাত-রোনাজারি করে বৃষ্টি প্রার্থনা করা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সমবেত লোকদের নিয়ে সালাতুল ইস্তিসকা (বৃষ্টি প্রার্থনার সালাত) আদায় করে বৃষ্টির জন্য দুআ করেছেন।

আমীরি দেওয়ানের তথ্য অনুযায়ী, আমীর শেখ তামিম বিন হামাদ আল-থানি এদিন লুসাইল ঈদগাহে সাধারণ মুসল্লিদের সাথে জামাতে নামাজ আদায় করবেন। আওকাফ ও ইসলামী বিষয়ক মন্ত্রণালয় কাতার প্রবাসী ও স্থানীয় নাগরিকদের এই সুন্নাহ পালনে নিজ নিজ এলাকার নির্ধারিত মসজিদে শরিক হওয়ার অনুরোধ জানিয়েছে। আওকাফ ও ধর্মীয় বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা।

অনুষ্ঠানসূচি ও প্রস্তুতি

  • সময়সূচি: ৫ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার সকাল ঠিক ৫:৫৯ মিনিটে দেশজুড়ে নির্ধারিত মসজিদ ও জামাত কেন্দ্রগুলোতে নামাজ অনুষ্ঠিত হবে।
  • প্রস্তুতি ও নিয়মাবলী: নামাজে অংশগ্রহণের পূর্বে তওবা করা, গুনাহ থেকে বিরত থাকা, সাদকা প্রদান এবং বিনম্র ও নম্র অন্তরে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনার মানসিকতা নিয়ে হাজির হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
  • ইস্তিস্কা নামাজের তাৎপর্য: ইস্তিস্কা অর্থ বৃষ্টি প্রার্থনা। অনাবৃষ্টির সময়ে একাকী বা জামাতের সাথে ইস্তিগফার, দোয়া ও কান্নাকাটির মাধ্যমে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত।

রাসুলুল্লাহ (সা.

ও সাহাবায়ে কেরাম অনাবৃষ্টির দিনে আল্লাহর দরবারে কায়মনোবাক্যে দোয়া ও ইস্তিগফারের ওপর সর্বাধিক গুরুত্ব দিতেন।

ইসলামের ইতিহাসে অনাবৃষ্টি দূর করতে বৃষ্টির জন্য বিশেষ সালাত আদায় অথবা সম্মিলিতভাবে মোনাজাতের ঐতিহ্য রয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও কাতারে জাতীয়ভাবে এই সুন্নাহ পালনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিগত বছরগুলোর ধারাবাহিকতায় চলতি বছরেও জাতীয়ভাবে দেশজুড়ে এই সুন্নাহ পালিত হতে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Update Time : 04:13:55 am, Thursday, 5 November 2026