11:43 pm, Monday, 16 November 2026

কাতারে শুরু কুরআন প্রতিযোগিতা, চ্যাম্পিয়নের জন্য ১ মিলিয়ন রিয়াল পুরস্কার

কাতারের রাজধানী দোহার ঐতিহাসিক ইমাম মুহাম্মদ বিন আবদুল ওয়াহহাব মসজিদে শুরু হয়েছে মর্যাদাপূর্ণ ‘শাইখ জাসেম বিন মুহাম্মদ বিন থানি আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা’র তৃতীয় আসর। বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় শীর্ষস্থান অর্জনকারী হাফেজদের অংশগ্রহণে আয়োজিত এই মেগা ইভেন্টটি ‘বেস্ট অব দ্য বেস্ট’ নামে পরিচিত।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এবারের আসরে ১৯টি দেশের ৪২ জন প্রতিযোগী অংশ নিয়েছেন। গত সোমবার শুরু হওয়া প্রথম পর্বের এই লড়াই চলবে ১৪ নভেম্বর পর্যন্ত। প্রতিযোগিতার প্রথম দিনে সকাল ও বিকেলের সেশনে আটটি দেশের নয়জন প্রতিযোগী তাদের তেলাওয়াত ও হিফজের দক্ষতা প্রদর্শন করেছেন। উল্লেখ্য যে, এই প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে মুআজ মাহমুদ অংশ নিচ্ছেন। মারসাল কাতার ও আন্তর্জাতিক কোরআন বার্তা সংস্থা ইকনা’র প্রতিবেদন অনুযায়ী, এবারের আসরে মোট ১৯টি দেশের ৪২ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন।

প্রতিযোগিতার পরবর্তী ধাপ নিয়ে আয়োজকরা জানান, আগামী ১৫ নভেম্বর বাছাইকৃত সেরা ১০ জন ফাইনালিস্টের নাম ঘোষণা করা হবে। এরপর ১৬ ও ১৭ নভেম্বর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। এবারের আসরের বিজয়ী ‘সেরাদের সেরা’ উপাধিধারী হাফেজকে প্রধান পুরস্কার হিসেবে এক মিলিয়ন কাতারি রিয়াল প্রদান করা হবে।

অংশগ্রহণকারী হাফেজরা জানান, পবিত্র কুরআন হিফজের এই পথচলা তাদের আত্মবিশ্বাস, মানসিক স্থিরতা ও আচরণগত দক্ষতা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। তারা বলেন, নিয়মিত তেলাওয়াত ও পুনরাবৃত্তি তাদের স্মৃতিশক্তি প্রখর করার পাশাপাশি দায়িত্ববোধ ও সময় ব্যবস্থাপনায় দক্ষ করে তুলেছে। এই সফলতার পেছনে তারা পরিবার ও শিক্ষকদের নিরলস উৎসাহকে বড় কারণ হিসেবে দেখছেন। কুরআন হিফজ তাদের ভাষাগত জ্ঞানের পাশাপাশি নৈতিক ও ধর্মীয় মূল্যবোধের ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন এনেছে। তারা উল্লেখ করেন, কুরআন হিফজের এই যাত্রায় তাদের বাবা-মা ও শিক্ষকদের নিরলস উৎসাহ এবং সুনির্দিষ্ট রুটিনই তাদের মূল সফলতা।

Please Share This Post in Your Social Media

Update Time : 03:43:18 am, Saturday, 14 November 2026