11:09 am, Wednesday, 4 November 2026

যুক্তরাষ্ট্র নির্বাচন: ১৬ আসনের ফল ঘোষণা, পিছিয়ে ট্রাম্পের রিপাবলিকানরা

যুক্তরাষ্ট্রের কংগ্রেস নির্বাচনের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ১৬টি আসনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্র্যাটিক পার্টি ১২টি আসনে জয়লাভ করেছে। বিপরীতে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি এখন পর্যন্ত চারটি আসনে জয়ী হতে পেরেছে। সাধারণত ব্যবধান এমন আসনেই হয়ে থাকে। সিনেটে এখন পর্যন্ত কাউকে চূড়ান্তভাবে বিজয়ী ঘোষণা করা হয়নি।

প্রতিনিধি পরিষদে মোট ৪৩৫টি আসন রয়েছে, যেখানে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য কোনো দলকে অন্তত ২১৮টি আসনে জয় নিশ্চিত করতে হবে। ২০২৪ সালের নির্বাচনে রিপাবলিকান পার্টি মাত্র পাঁচটি আসনের ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল, যা এবারও কঠিন লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে। সিএনএনের সর্বশেষ তথ্যানুযায়ী, বর্তমানে আলজাজিরার তথ্য অনুসারে রিপাবলিকানরা আরও ৪০টি আসনে এবং ডেমোক্র্যাটরা ৩৫টি আসনে এগিয়ে আছে। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এই ব্যবধানে পরিবর্তন আসতে পারে। সংবাদমাধ্যম সিএনএন তাদের সর্বশেষ আপডেটে এ তথ্য জানিয়েছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এ সংখ্যা বাড়বে কমবে।

গত মঙ্গলবার ৫০টি অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শুরু হওয়ার পর অন্তত ৯টি অঙ্গরাজ্যের আংশিক বা পূর্ণাঙ্গ ফলাফল আসতে শুরু করেছে। কিছু এলাকায় এখনো ভোটগ্রহণ চলমান থাকায় চূড়ান্ত ফলাফলের জন্য আরও কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হবে। এছাড়া, কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের ৩৫টি আসনে হওয়া নির্বাচনে এখন পর্যন্ত কোনো পক্ষই চূড়ান্ত জয় পায়নি। বর্তমানে সিনেটের পাঁচটি আসনে ডেমোক্র্যাটরা এবং দুটিতে রিপাবলিকানরা এগিয়ে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Update Time : 02:13:26 am, Wednesday, 4 November 2026