12:05 pm, Thursday, 19 November 2026

বছরটি ইতিবাচক’ -: কোস্টারিকাকে বড় ব্যবধানে হারিয়ে স্কালোনি

বছরের শেষ ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কোস্টারিকাকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে দুর্দান্ত জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। কর্দোবার মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই দাপট বজায় রাখে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দলের হয়ে জোড়া গোল করেছেন নিকো পাজ, হুলিয়ান আলভারেজ এবং ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। এছাড়া একটি গোল এসেছে মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের পা থেকে। ম্যাচের অষ্টম মিনিটে বক্সের মাথা থেকে দারুণ শটে নিকো পাজ আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন। এরপর ৩৫ মিনিটে হুলিয়ান আলভারেজ ব্যবধান দ্বিগুণ করেন। তিন মিনিট পর পাজ নিজের দ্বিতীয় গোলটি করলে স্কোরলাইন ৩-০ হয়। প্রথমার্ধের ৪৩ মিনিটে আলভারেজ নিজের দ্বিতীয় গোল পূর্ণ করলে ৪-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় আলবেসিলেস্তেরা। বল দখল, আক্রমণ এবং গোলের সুযোগ তৈরিতে পুরো ম্যাচেই কোস্টারিকার চেয়ে এগিয়ে ছিল আর্জেন্টিনা। ফলে প্রথমার্ধেই চার ও বিরতির পর তিন গোলের দাপটে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় লিওনেল স্কালোনির শিষ্যরা।

দ্বিতীয়ার্ধেও একই ধারাবাহিকতা বজায় রাখে স্বাগতিকরা। ৪৮ মিনিটে ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো গোল করে ব্যবধান ৫-০ করেন। ৭৮ মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার জালে বল পাঠালে স্কোরলাইন ৬-০ হয় এবং ৮৮ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে মাস্তানতুয়োনো ৭-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন। এই বড় জয়ে বছরজুড়ে দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন কোচ লিওনেল স্কালোনি। তিনি বলেন, ভালো কাজ করতে পেরেছি বলে আমি খুশি। আমরা সব সময় নিজেদের প্রভাব বজায় রেখে আর্জেন্টিনার মতো খেলার চেষ্টা করেছি। বছরটি সামগ্রিকভাবে ইতিবাচক ছিল এবং আমরা নিজেদের সামর্থ্য প্রমাণ করেছি। যদিও সব সময় জেতা সম্ভব নয়, তবে এমন একটি ধারণা তৈরি করতে পেরেছি যেখানে সাফল্যের স্বীকৃতি পাওয়া যায়। ২০২২ কাতার বিশ্বকাপজয়ী কোচ বলেন, ‘ভালো কাজ করতে পেরেছি বলে আমি সন্তুষ্ট। আমরা নিজেদের সামর্থ্য দেখিয়েছি এবং আরেকটি বিশ্বকাপের ফাইনালে পৌঁছাই।

আর্জেন্টিনা দলকে ঘিরে চলমান সমালোচনা প্রসঙ্গে স্কালোনি বলেন, সমালোচনা নিয়ে আমি কথা বলতে চাই না। সবারই এ বিষয়ে বিতর্ক করার অধিকার রয়েছে এবং আট বছর ধরে আমি এ নিয়ে মাথা ঘামাইনি। আগামী বছরের পরিকল্পনা নিয়ে কোচ বলেন, আমাদের শক্ত একটি ভিত্তি রয়েছে। আগামী বছর কাদের বিপক্ষে খেলবো, তা সতর্কতার সঙ্গে বিবেচনা করতে হবে। আমি এমন একটি দল গড়ে তুলতে চাই যারা প্রতিপক্ষের জন্য কঠিন চ্যালেঞ্জ তৈরি করতে জানে। ফুটবলে এই মান ধরে রাখা বেশ কঠিন, তবে একইভাবে এগিয়ে যাওয়াই এখন আমাদের প্রধান লক্ষ্য।

Please Share This Post in Your Social Media

Update Time : 05:53:23 am, Thursday, 19 November 2026