12:29 am, Wednesday, 18 November 2026

সাফে বাংলাদেশের হারে ভুল পরিকল্পনা ও কৌশলের দায় দেখছেন বিশেষজ্ঞরা

ঘরের মাঠ, দর্শক সমর্থন আর হামজা চৌধুরী-শমিত সোমের মতো তারকা নিয়ে ২১ বছর পর সাফের ফাইনালে ওঠার স্বপ্ন দেখছিল বাংলাদেশ। কিন্তু পাকিস্তান শেষ মুহূর্তের এক গোলে সেই স্বপ্ন ধূলিসাৎ করে দেয়। গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের ভুল থ্রো নিয়ে সমালোচনা হলেও, সাবেক ফুটবলার ও কোচদের বিশ্লেষণে উঠে এসেছে দলের কোচিং ম্যানেজমেন্ট ও কৌশলগত ব্যর্থতার চিত্র। কিন্তু এত বড় ভুল করলে তার খেসারত দিতেই হবে।

২০০৩ সাফজয়ী দলের সদস্য ও কোচ আলফাজ আহমেদ মনে করেন, হারের মূল দায় কোচ থমাস ডুলির। তার মতে, শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৪-০ গোলের জয়ের পর মূল খেলোয়াড়দের পর্যাপ্ত বিশ্রাম না দেওয়া ছিল বড় ভুল। আলফাজ বলেন, পুরো স্কোয়াড ওই ম্যাচে খেলানো হয়েছে এবং পাকিস্তান ম্যাচের আগে কোচ তাদের পর্যাপ্ত বিশ্রাম দেননি। তিনি প্রশ্ন তোলেন, ৮০ মিনিটের পর রক্ষণাত্মক কৌশলে খেলাটি অতিরিক্ত সময়ে নেওয়ার চেষ্টা না করে কেন দল একইভাবে আক্রমণাত্মক ফুটবল খেলেছে। হামজা চৌধুরীকে পুরো ৯০ মিনিট ও ফারহান আলী ওয়াহিদকে ৬৭ মিনিট খেলানোর সিদ্ধান্তকেও তিনি ভুল হিসেবে দেখছেন। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। ফাইনালের মঞ্চ প্রস্তুত ছিল বাংলাদেশের জন্য। কেন দিয়েছে, সেটা আসলে ধারণার বাইরে। ফারহান আলী ওয়াহিদের ভেতরে ঢুকে আক্রমণে ওঠার জায়গাও বন্ধ করে দিয়েছিল পাকিস্তান। ফলে গুরুত্বপূর্ণ ম্যাচে দলের রক্ষণভাগের অভিজ্ঞতা ও ভারসাম্য নিয়েও আলোচনা তৈরি হয়েছে।

জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলামের কণ্ঠেও একই আক্ষেপ। শ্রাবণের ভুল থ্রো নিয়ে তিনি বলেন, গোলরক্ষকের মাঝমাঠে বল দেওয়ার সিদ্ধান্তটি ছিল অবিশ্বাস্য। তবে একটি ভুলই এই পরাজয়ের একমাত্র কারণ নয়। মামুনুল জানান, সাফের আগে সান মারিনোর বিপক্ষে ৯ গোল খাওয়ার পরও দলের প্রস্তুতি যথেষ্ট ছিল না। তিনি দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে বলেন, শেখ মোরসালিনকে পুরো টুর্নামেন্টে না নামানো এবং ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষকে আক্রমণে খেলানোর সিদ্ধান্ত ছিল অকার্যকর। গোল হজমের পর রক্ষণেও দৃঢ়তা দেখাতে ব্যর্থ হয়েছে দল।

সাবেক ফরোয়ার্ড জাহিদ হাসান এমিলির মতে, ম্যাচ রিডিংয়ে পিছিয়ে ছিলেন কোচ ডুলি। পাকিস্তানের কোচ নোলবার্তো আলবিনো সোলানোর কৌশল অনুযায়ী হামজা ও ফারহানকে আটকানোর পর বাংলাদেশ কোনো বিকল্প পরিকল্পনা তৈরি করতে পারেনি। এছাড়া অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ সুস্থ হওয়ার পরও তাকে না নামানোয় রক্ষণভাগে ভারসাম্য ছিল না বলে মনে করেন তিনি। তিনি বলেন, ‘গোলকিপার কোনো দিন মাঝখানে এভাবে বল দেয় না। তার মতে, ভারতের দ্বিতীয় বা তৃতীয় সারির দলও ফাইনালে উঠছে, পাকিস্তানও নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে; অথচ বাংলাদেশ প্রতিপক্ষ অনুযায়ী কার্যকর পরিকল্পনা সাজাতে পারেনি।

দক্ষিণ এশিয়ার ফুটবল এগিয়ে গেলেও বাংলাদেশ এখনও কৌশলগত সীমাবদ্ধতায় আটকে আছে। পাকিস্তান প্রথমবারের মতো সাফের ফাইনালে উঠেছে, ১৮ বছর পর সেমিফাইনাল খেলেছে ভুটান এবং ভারত রেকর্ড ১৪তম ফাইনালে জায়গা করে নিয়েছে। বাংলাদেশ ২৩ বছরের শিরোপা-খরা কাটানোর স্বপ্ন নিয়ে নেমেও ব্যর্থতার বৃত্তেই রয়ে গেল। এই বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে দল নিজেদের কতটা বদলাতে পারে, এখন সেটাই বড় প্রশ্ন। তবে প্রশ্ন শুধু পরবর্তী সাফের অপেক্ষা নয়, প্রশ্ন হলো- এই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশ আদৌ নিজেদের বদলাতে পারবে কি না।

Please Share This Post in Your Social Media

Update Time : 04:12:04 am, Monday, 16 November 2026