11:23 pm, Monday, 16 November 2026

যুক্তরাষ্ট্রের হামলার অপেক্ষা করবে না ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার জন্য হাত গুটিয়ে বসে থাকবে না ইরান। প্রয়োজনে আগাম পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি। রোববার (১৫ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে তিনি যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করেন। ঘারিবাবাদি বলেন, ‘ইরান কিউবা নয় যে অবরুদ্ধ করা যাবে, আবার ভেনেজুয়েলাও নয় যে আত্মসমর্পণে বাধ্য করা যাবে।’ রোববার (১৫ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যের একটি ভিডিও দেশটির সংবাদ সংস্থা ফার্স প্রকাশ করেছে। এর মাধ্যমে তারা ইরানে নতুন করে হামলার প্রস্তুতির ক্ষেত্র তৈরি করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

ইরানি এই কূটনীতিকের অভিযোগ, যুক্তরাষ্ট্র কূটনীতির আড়ালে সময়ক্ষেপণ করছে এবং কৌশলে নতুন করে হামলার প্রস্তুতি নিচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, এখন পর্যন্ত আকাশ কিংবা স্থলপথে ইরানকে কোনো ধরনের অবরোধের আওতায় আনতে পুরোপুরি ব্যর্থ হয়েছে ওয়াশিংটন। তার এই মন্তব্য দুই দেশের বিদ্যমান উত্তেজনাকর পরিস্থিতিতে তেহরানের দৃঢ় ও অনড় অবস্থানের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। তিনি আরও দাবি করেন, ইরানে এখন পর্যন্ত আকাশপথে কিংবা স্থলপথে অবরোধ আরোপের প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র সফল হয়নি।

এদিকে চলমান উত্তেজনার মধ্যেই ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নতুন পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির কাজ চালিয়ে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে ইরান নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন ঘারিবাবাদি।

Please Share This Post in Your Social Media

Update Time : 01:53:14 am, Monday, 16 November 2026