11:43 pm, Monday, 16 November 2026

যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধের পেছনে এআই প্রযুক্তির ভূমিকা খতিয়ে দেখছে এফএএ

যুক্তরাষ্ট্রের আকাশসীমায় ভয়াবহ প্রযুক্তিগত বিপর্যয়ের জেরে দেশজুড়ে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এর ফলে দেশটির বিভিন্ন বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ হয়ে যায়।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, টেলিযোগাযোগ ব্যবস্থায় আকস্মিক বিভ্রাট দেখা দেওয়ার পর সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। বিমানবন্দরগুলোতে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত উড়োজাহাজগুলোকে মাটিতে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। সংস্থাটি জানিয়েছে, আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রতিটি পরিস্থিতির ওপর ভিত্তি করে আলাদাভাবে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। শুক্রবার যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলো থেকে ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা সব বিমানকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাটিতে রাখার নির্দেশ দেয় এফএএ। ‘অস্বাভাবিক পরিস্থিতি’ এবং নিরাপত্তার উদ্বেগের কথা উল্লেখ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এফএএ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, টেলিযোগাযোগব্যবস্থায় সাময়িক বিভ্রাট দেখা দিয়েছে।

এই বিপর্যয়ের কারণ অনুসন্ধানে কর্তৃপক্ষ বিভিন্ন দিক খতিয়ে দেখছে। এর মধ্যে নতুন করে চালু হতে যাওয়া একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি বা সফটওয়্যার হালনাগাদের কোনো প্রভাব রয়েছে কি না, তা নিয়ে চলছে পর্যালোচনা। বিষয়টি সম্পর্কে অবগত একজন ব্যক্তির বরাতে ব্লুমবার্গের প্রতিবেদনে জানানো হয়েছে, কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই এই ঘটনার পেছনে কোনো সাইবার হামলা বা অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ পায়নি। তদন্তকারীরা মূলত সফটওয়্যার জনিত কোনো যান্ত্রিক ত্রুটির দিকেই বেশি নজর দিচ্ছেন।

যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী মার্কওয়েন মুলিন এই বিষয়ে এক প্রতিক্রিয়ায় বলেন, ঘটনার পেছনে এআই প্রযুক্তি চালুর পরিকল্পনার কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা এখনই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে এটি কোনো নিরাপত্তা হুমকি নয় বলে তিনি নিশ্চিত করেছেন। মার্কওয়েন মুলিন জোর দিয়ে বলেন, ‘এই মুহূর্তে কোনো কিছুই উড়িয়ে দেওয়া সম্ভব নয়। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তবে সবাই নিরাপদে আছেন এবং আমরা সব ফ্লাইটের অবস্থান সম্পর্কে অবগত আছি।’ আকাশপথের নিয়ন্ত্রকদের সহায়তায় নতুন একটি এআই প্রযুক্তি চালুর পরিকল্পনা ছিল।

তিনি আরও স্পষ্টভাবে বলেন, এটি কোনোভাবেই অতীতের ১১ সেপ্টেম্বরের (নাইন-ইলেভেন) মতো কোনো ঘটনা নয়। সব ফ্লাইটের হিসাব পাওয়া গেছে এবং যাত্রীরা নিরাপদ রয়েছেন। তবে পুরো ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করতে আরও সময়ের প্রয়োজন হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আপাতত সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই বিমান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। তবে এই বিভ্রাটের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ জানতে আরো সময় লাগবে বলেও জানিয়েছেন তিনি। তাঁর ভাষায়, ‘এতে কিছুটা সময় লাগবে।’।

Please Share This Post in Your Social Media

Update Time : 01:53:09 am, Saturday, 14 November 2026