5:33 pm, Monday, 9 November 2026

শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করতে বৃটিশ সরকারের কাছে ৬ এমপির চিঠি

বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনকে কেন্দ্র করে তার নিরাপত্তা ও আইনি অধিকার নিশ্চিত করতে যুক্তরাজ্য সরকারের সক্রিয় কূটনৈতিক ভূমিকা চেয়েছেন ছয় বৃটিশ আইনপ্রণেতা। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের কাছে পাঠানো এক চিঠিতে তারা বাংলাদেশের বিচারব্যবস্থার রাজনৈতিক ব্যবহার বন্ধ, যেকোনো অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং রাজনৈতিক প্রতিহিংসা বা সহিংসতা প্রতিরোধের আহ্বান জানিয়েছেন।

এই চিঠিতে স্বাক্ষরকারী আইনপ্রণেতাদের মধ্যে রয়েছেন বৃটিশ এমপি বব ব্ল্যাকম্যান, সাবেক ইউরোপীয় পার্লামেন্ট সদস্য চার্লস ট্যানকক এবং স্কটিশ পার্লামেন্টের চার সদস্য মার্টিন ডে, পল ম্যাকলেনান, অ্যালান ব্রাউন ও সিমাস লোগান। গত ৪ নভেম্বর বৃটিশ সংবাদমাধ্যম কমেন্ট সেন্ট্রালে প্রকাশিত এক নিবন্ধে বব ব্ল্যাকম্যান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন যে, সহকর্মী আইনপ্রণেতাদের সঙ্গে নিয়ে তিনি পররাষ্ট্রমন্ত্রীকে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছেন।

চিঠিতে শেখ হাসিনার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিচারপ্রক্রিয়ায় স্বচ্ছতা এবং তার মানবাধিকার সুরক্ষায় চারটি প্রধান প্রস্তাব দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথমটি হলো, শেখ হাসিনা দেশে ফিরলে তার মৃত্যুদণ্ড কার্যকর না করার বিষয়ে লিখিত নিশ্চয়তা অর্জন এবং তাকে নির্যাতন, গুম বা যেকোনো ধরনের সহিংসতা থেকে সুরক্ষা দেওয়া। দ্বিতীয়ত, তার পছন্দের আইনজীবীর মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের সুযোগ ও যথাযথ আইনি প্রতিকার নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের (ওএইচসিএইচআর) সহযোগিতায় বিচারিক কার্যক্রম পর্যবেক্ষণ ও স্বাধীন তদন্ত পরিচালনা। চতুর্থত, রাজনৈতিক প্রতিহিংসা ও সহিংসতা বন্ধের লক্ষ্যে একটি অন্তর্ভুক্তিমূলক সংলাপ আয়োজনে কূটনৈতিক সহযোগিতা প্রদান।

বব ব্ল্যাকম্যান উল্লেখ করেছেন, ঢাকার বৃটিশ হাইকমিশনকে বাংলাদেশের বর্তমান সরকার, বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন ও জাতিসংঘের মানবাধিকার দপ্তরের সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি যুক্তরাজ্যের পক্ষ থেকে নেওয়া পদক্ষেপ ও মধ্যস্থতার সময়সূচি সম্পর্কেও পররাষ্ট্রমন্ত্রীর কাছে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে। উল্লেখ্য, ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের দায়ে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় প্রদান করে। ওই রায়ের পর হিউম্যান রাইটস ওয়াচ বিচারপ্রক্রিয়ায় আন্তর্জাতিক মানদণ্ড ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ নিয়ে উদ্বেগ জানিয়েছিল। এছাড়া যুক্তরাজ্য সরকার নীতিগতভাবে সব ধরনের মৃত্যুদণ্ডের বিরোধী বলে চিঠিতে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। তারা স্পষ্ট করেছেন, শেখ হাসিনার জন্য কোনো দায়মুক্তি নয়, বরং ন্যায়বিচার ও যথাযথ আইনি প্রক্রিয়া নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।

Please Share This Post in Your Social Media

Update Time : 03:13:09 am, Monday, 9 November 2026