11:23 pm, Monday, 16 November 2026

গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের তাণ্ডব, ভাঙচুর ও মিছিল

গোপালগঞ্জে লগি-বৈঠা, রামদা, লাঠিসোটা ও বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রোববার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এই তাণ্ডবে শহরের বিভিন্ন সড়কে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে, যার ফলে দোকানপাট বন্ধ হয়ে যায় এবং যানবাহন চলাচল বিঘ্নিত হয়। এই কর্মসূচির সময় দলটির নেতাকর্মীরা জেলা বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে হামলার চেষ্টা চালায় এবং কার্যালয়টি তালাবদ্ধ থাকায় লাঠিসোটা ও রামদা দিয়ে কুপিয়ে বাইরের অংশে ব্যাপক ক্ষয়ক্ষতি করে। যার পরিপ্রেক্ষিতে এক মিনিটের জন্যও ন্যশনাল হা্‌ইওয়ে বন্ধ ছিল না।

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বপরিকল্পনা অনুযায়ী পৌরসভার বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর ও সদর উপজেলার ইউনিয়ন নেতাদের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী শহরের লঞ্চঘাট এলাকায় জড়ো হন। তারা সেখান থেকে মিছিল নিয়ে ব্যাংকপাড়ায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে দীর্ঘদিন তালাবদ্ধ থাকা অফিসটি খুলে ফেলে উল্লাস করেন। মিছিলের সময় তাদের অনেকের হাতে লগি-বৈঠা ও টেঁটা ছিল এবং তারা ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশে আসবে, আজ থেকে গোপালগঞ্জ স্বাধীন’—এমন স্লোগান দেয়। মিছিল চলাকালীন তারা লঞ্চঘাট এলাকায় নির্মাণাধীন জুলাই স্মৃতিস্তম্ভ ভাঙচুর করে। এছাড়া গোপালগঞ্জ সরকারি কলেজের ফটকের নামফলক মুছে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা ব্যানার সাঁটিয়ে দেওয়া হয় এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শহীদ হাদি চত্বরের নামফলক ভেঙে ফেলা হয়। পরবর্তীতে প্রেস ক্লাবের সামনের সড়কে আগুন জ্বালিয়ে দুই ঘণ্টাব্যাপী অবরোধ সৃষ্টি করা হয়। গোপালগঞ্জ সরকারি কলেজ গেটে আগের নামে ব্যানারও সাঁটিয়েছেন তারা। যে কারণে সাধারণ জনগণের নিরাপত্তা আর সরকারি স্থাপনার নিরাপত্তা জোরদার করা হয়। পরিস্থিতি নজরে রেখে সে অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে।

বিক্ষোভের এক পর্যায়ে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা পুলিশের একটি সাঁজোয়া যানের (এপিসি) ওপর দাঁড়িয়ে উল্লাস করে। এ সময় তারা এপিসির পেছনের লুকিং গ্লাস ও পুলিশ বক্সের জানালা ভাঙচুর করে এবং সাঁজোয়া যানের গায়ে লাল রঙ দিয়ে ‘জয় বাংলা’ স্লোগান লিখে দেয়। এই পরিস্থিতিতে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত গোপালগঞ্জ-ঘোনাপাড়া-টুঙ্গিপাড়া সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। এলাকায় পুলিশ মোতায়েন থাকলেও তাদের তেমন কোনো তৎপরতা দেখা যায়নি। এছাড়া শনিবার ও রোববার রাতে টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের স্থানীয় কার্যালয়সহ বিভিন্ন দোকানে অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগ উঠেছে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। ওদিকে গতকাল রাতে টুঙ্গিপাড়া পৌর বিএনপি’র সভাপতি ইমদাদ মোল্লার বাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটে। পাশাপাশি কয়েকটি দোকানে হামলার পর আগুন ধরিয়ে দেয়া হয়।

পরিস্থিতির প্রেক্ষাপটে গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. আরিফউজ্জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে এবং নতুন ডিসি হিসেবে জি এম সরফরাজকে দায়িত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহকে ফেনীতে এবং ফেনীর এসপি প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের নতুন এসপি হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া হবিগঞ্জ ও চুয়াডাঙ্গার প্রশাসনেও রদবদল আনা হয়েছে বলে জনপ্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে জানানো হয়।

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিজিবি ও পুলিশ যৌথভাবে সংবাদ সম্মেলন করেছে। বিজিবি যশোর অঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ হাসান জানান, পরিস্থিতির গুরুত্ব বুঝে গত ১০ নভেম্বর ৩ প্লাটুন এবং রোববার নতুন করে আরও ৩ প্লাটুনসহ মোট ৬ প্লাটুন অর্থাৎ ১৫০ জন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সকালের দিকে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাওয়ের একটি উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলেও অন্যান্য বাহিনীর সহায়তায় তা শান্তিপূর্ণভাবে মোকাবিলা করা হয়েছে।

পুলিশের ঢাকা রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জে ১ হাজার ৩৫০ জন পুলিশ সদস্য, এপিবিএন, এসআরবি, বিজিবি ও আনসার মোতায়েন করা হয়েছিল। তিনি দাবি করেন, মহাসড়কের নিরাপত্তা রক্ষা করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনসাধারণের জানমাল রক্ষায় তারা কাজ করছেন। প্রতিদিন হুমকি পর্যালোচনা করে নিরাপত্তা পরিকল্পনা পরিবর্তন করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানিয়েছে, গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। আপাতত সরকার কোনো ধরনের বলপ্রয়োগ না করার অবস্থানে রয়েছে। এদিকে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জাকির হোসেনকে হবিগঞ্জের ডিসি করা হয়েছে। নাশকতামূলক কাজ করতে তারা উদ্যত হচ্ছিল। আমরা জেলায় কোনো ধরনের নাশকতামূলক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে সচেষ্ট থাকবো। তিনি বলেন, জেলায় ৬৭ কিলোমিটার মহাসড়কে পুলিশ সতর্ক অবস্থানে ছিল। ডিআইজি বলেন, গোপালগঞ্জ সদর ছাড়াও চারটা পৌরসভা ও উপজেলা শহরে পর্যাপ্ত ফোর্স মোতায়েন ছিল। পর্যাপ্ত সংখ্যক মোবাইল পেট্রোল মোতায়েন করা হয়। আগামী দিনের জন্য সরকারি স্থাপনা, জানমাল ও জনগণকে নিরাপত্তা দেয়ার জন্য আমাদের যা যা করণীয়, আমরা পুলিশের পক্ষ থেকে সেটা করে যাবো।

Please Share This Post in Your Social Media

Update Time : 02:23:15 am, Monday, 16 November 2026