হাসিনাকে ফেরাতে সামরিক বিমান শর্ত ভারতের? মুখ খুললেন জয়সওয়াল
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরিয়ে নেওয়ার বিষয়ে ভারত দুটি শর্ত জুড়েছে বলে বিবিসি বাংলা খবর প্রকাশ করেছে। তবে নয়াদিল্লি এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হয়নি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনার প্রত্যর্পণকে নিছক একটি ‘আইনি বিষয়’ হিসেবেই দেখছে। শুক্রবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত নিয়মিত সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ওপর জোর দিয়েছেন। তিনি জানান, ঢাকা ও নয়াদিল্লি একে অপরের সঙ্গে ‘ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী’ সম্পর্ক বজায় রাখার বিষয়ে আগ্রহী। শুক্রবার (১৩ নভেম্বর) নয়াদিল্লিতে নিয়মিত সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে ভারত ‘ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী’ সম্পর্ক বজায় রাখতে চায়।
শেখ হাসিনার প্রত্যর্পণ সংক্রান্ত প্রশ্নের উত্তরে জয়সওয়াল বলেন, ‘আমি যেটিকে আইনি বিষয় হিসেবে উল্লেখ করেছি, সেটি মূল প্রত্যর্পণের প্রসঙ্গের ক্ষেত্রেই প্রযোজ্য। আইনগত নিয়ম অনুযায়ীই এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে।’ সাংবাদিকেরা এ সময় বিবিসি বাংলার প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে জানতে চেয়েছিলেন, হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে কি সামরিক উড়োজাহাজ পাঠানোর শর্ত দেওয়া হয়েছে? এছাড়া জুলাইয়ের হত্যাকাণ্ডের মামলায় নতুন বিচার এবং মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ নিশ্চিত করার বিষয়েও ভারত কোনো নিশ্চয়তা চেয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন ওঠে। তবে এসব নির্দিষ্ট বিষয়ে জয়সওয়াল কোনো মন্তব্য করেননি। এ ক্ষেত্রে সামরিক উড়োজাহাজ ব্যবহারের বিষয়টিকে অগ্রাধিকার দেয়া হয়েছে।
বিবিসি বাংলার তথ্যমতে, ভারত দুটি শর্তের কথা ভাবছে। প্রথমত, শেখ হাসিনাকে দেশে ফেরানোর দায়িত্ব সরাসরি বাংলাদেশ সেনাবাহিনীকে নিতে হবে এবং এ জন্য সামরিক বিমান ব্যবহারের বিষয়টি প্রাধান্য পাবে। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি বাংলাদেশ বিমানবাহিনীর উড়োজাহাজেই ভারতে আশ্রয় নিয়েছিলেন। দ্বিতীয় শর্ত অনুযায়ী, বাংলাদেশকে আইনি নিশ্চয়তা দিতে হবে যে শেখ হাসিনা তার বিরুদ্ধে আনা মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন এবং ২০২৪ সালের জুলাই মাসের হত্যাকাণ্ডের অভিযোগে নতুন করে বিচারের মুখোমুখি হতে পারবেন।





















