6:04 am, Sunday, 15 November 2026
News Title :
যুক্তরাষ্ট্রে সব বিমান উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করল এফএএ
যোগাযোগ ব্যবস্থায় যান্ত্রিক ত্রুটির জেরে যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দর থেকে ফ্লাইট উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত করেছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। স্থানীয় সময় শুক্রবার বিকেলে এই জরুরি নির্দেশনা জারি করা হয়। এফএএ কর্তৃপক্ষ জানিয়েছে, এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারগুলোর সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণেই এমন অচলাবস্থা তৈরি হয়েছে। বর্তমানে প্রযুক্তিবিদরা ত্রুটির কারণ চিহ্নিত করতে কাজ করছেন।
এই স্থগিতাদেশের ফলে পুরো যুক্তরাষ্ট্রজুড়ে ৪ হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছে এবং প্রায় ১০ হাজার ফ্লাইট বিলম্বের শিকার হয়েছে। ২০২৩ সালের জানুয়ারিতে কম্পিউটার ব্যবস্থায় ত্রুটির পর দেশজুড়ে এমন বড় ধরনের স্থগিতাদেশ এই প্রথম। পরিস্থিতির বিষয়ে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে তাৎক্ষণিকভাবে ব্রিফ করা হয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানানো হয়েছে।





















