জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় নিজস্ব বাংলা এআই তৈরির কৌশল
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বৈশ্বিক বাজারে বর্তমানে চ্যাটজিপিটি, ক্লড কিংবা জেমিনাইয়ের মতো প্ল্যাটফর্মগুলো দাপিয়ে বেড়াচ্ছে। এসব মডেল মূলত পশ্চিমা দেশগুলোর ইতিহাস, সংস্কৃতি ও দৃষ্টিভঙ্গির ওপর ভিত্তি করে প্রশিক্ষণপ্রাপ্ত। ফলে একজন বাংলাদেশি ব্যবহারকারী যখন কোনো তথ্য খোঁজার চেষ্টা করেন, তখন প্রযুক্তিটি অনেক ক্ষেত্রেই ভাষাগত অসংগতি কিংবা যান্ত্রিক অনুবাদ প্রদর্শন করে। এই পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের নিজস্ব ‘বাংলা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল’ (বাংলা এলএলএম) তৈরির উদ্যোগটি কেবল একটি প্রযুক্তিগত উন্নয়ন নয়, বরং এটি ডিজিটাল সার্বভৌমত্ব রক্ষার একটি অপরিহার্য পদক্ষেপ। বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক (বিন)-এর চেয়ারম্যান সৈয়দ আলমাস কবীর মনে করেন, তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা এবং নিজস্ব সংস্কৃতির সুরক্ষা দিতে নিজস্ব এআই অবকাঠামো গড়ে তোলা জরুরি। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের যুগে আমরা সবাই কমবেশি সিলিকন ভ্যালি কিংবা বৈশ্বিক প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর তৈরি প্রযুক্তির সঙ্গে পরিচিত। চ্যাটজিপিটি, ক্লড বা জেমিনাইয়ের মতো মডেলগুলো দিয়ে আমরা নিয়মিত গাণিতিক হিসাব বা ইংরেজি কনটেন্ট সাজিয়ে নিচ্ছি। ব্যবসা-বাণিজ্য ও তথ্যপ্রযুক্তি খাতের নিজস্ব ইকোসিস্টেম গড়ে তুলতেও এটি সাহায্য করবে।
দেশের সরকারি নথিপত্র, নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তা এবং স্পর্শকাতর প্রশাসনিক তথ্য বিদেশি সার্ভারে প্রক্রিয়া করলে তা দীর্ঘমেয়াদি নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। একটি নিজস্ব বাংলা এলএলএম থাকলে সব ডেটা দেশের ভৌগোলিক সীমানার ভেতরে থাকবে এবং এটি আমাদের সংবিধান ও আইনের অধীনে পরিচালিত হবে। এর ফলে বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা যেমন কমবে, তেমনি ই-গভর্ন্যান্সের ক্ষেত্রেও আমূল পরিবর্তন আসবে। প্রশাসনিক দাপ্তরিক জটিলতা নিরসনে এই প্রযুক্তি অত্যন্ত কার্যকর হতে পারে। আমাদের দেশের প্রচলিত আইন বা সরকারি ফরমের গোলকধাঁধা সাধারণ নাগরিক, বিশেষ করে প্রান্তিক মানুষের জন্য বোঝা কঠিন। যদি এই এআই মডেলে কণ্ঠভিত্তিক সেবা বা ভয়েস এআই যুক্ত করা যায়, তবে বয়স্ক ও নিরক্ষর মানুষও নিজের ভাষায় কথা বলে কৃষি পরামর্শ বা সরকারি সেবা সম্পর্কে জানতে পারবেন। কিন্তু নিজের ভাষায় স্বতঃস্ফূর্তভাবে কথা বলা কিংবা দৈনন্দিন সমস্যার সমাধান খুঁজতে গেলেই একধরনের অসঙ্গতি চোখে পড়ে। পাশাপাশি, দেশের ভেতরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও পরিবেশবান্ধব কুলিং সিস্টেম গড়ে তুলতে যদি কিছুটা সময় লাগে, তবে হাত গুটিয়ে বসে থাকার কোনো সুযোগ নেই।
প্রশাসনিক নথি ও ডি-নথি সিস্টেমে দেশীয় এলএলএম যুক্ত করার ফলে হাজার হাজার ফাইলের সারসংক্ষেপ মুহূর্তেই তৈরি করা সম্ভব হবে। এতে সরকারি কাজের গতি বাড়বে এবং দীর্ঘদিনের লালফিতার দৌরাত্ম্য হ্রাস পাবে। এছাড়া বিচারব্যবস্থায় মামলার দীর্ঘ জট নিরসনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। লাখ লাখ বিচারাধীন মামলার রায়, আইনের ধারা এবং নজিরগুলো বিশ্লেষণ করে বিচারক ও আইনজীবীদের গবেষণায় সহায়তা করা সম্ভব হবে। একইভাবে স্বাস্থ্য খাতে গ্রামীণ পর্যায়ের টেলিমেডিসিন সেবাকে আরও নিখুঁত ও নির্ভরযোগ্য করতে বাংলা এআই অবদান রাখতে সক্ষম।
অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রেও এর ব্যাপক প্রভাব পড়বে। শিক্ষাখাতে এটি এমন এক ডিজিটাল গৃহশিক্ষকের ভূমিকা পালন করবে, যা শহরের মেধাবী শিক্ষার্থী থেকে গ্রামের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ তৈরি করবে। পাঠ্যক্রম অনুযায়ী গণিত, বিজ্ঞান বা ইতিহাসের জটিল বিষয়গুলোকে সহজ বাংলায় বুঝিয়ে দিতে সক্ষম হবে এই এআই। এমনকি রবীন্দ্র-নজরুল সাহিত্য, মুক্তিযুদ্ধের ইতিহাস কিংবা চট্টগ্রামের মতো বিভিন্ন অঞ্চলের উপভাষাগুলোকেও নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে উপস্থাপন করা যাবে। এছাড়া নিজস্ব এআই অবকাঠামো থাকলে স্টার্টআপ কোম্পানিগুলো বিদেশি প্রযুক্তির চড়া সাবস্ক্রিপশন ফি ছাড়াই নিজস্ব সেবা তৈরি করতে পারবে, যা স্থানীয় আইটি খাতে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।
তবে একটি শক্তিশালী এলএলএম শূন্য থেকে তৈরি করা অত্যন্ত ব্যয়বহুল ও সময়সাপেক্ষ। এ কারণে একদম শুরু থেকে নতুন মডেল না বানিয়ে আন্তর্জাতিক মানের ওপেন সোর্স মডেল যেমন—লামা বা মিস্ট্রাল ব্যবহার করে সেগুলোকে বাংলা ভাষা ও প্রশাসনিক তথ্যে প্রশিক্ষিত করা বুদ্ধিমানের কাজ হবে। অবকাঠামোগত দিক থেকে একাধিক ডেটা সেন্টার তৈরি না করে সরকারের উচিত একটি কেন্দ্রীয় ও বৃহৎ ডেটা সেন্টার স্থাপন করা। এতে মূল্যবান বৈদেশিক মুদ্রার অপচয় কমবে এবং সরকারি-বেসরকারি সব খাত এই অবকাঠামো ব্যবহার করতে পারবে। এ বিশাল কর্মযজ্ঞ বাস্তবায়নের অবকাঠামোগত দিকটি অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে সামলাতে হবে।
বিদেশি কোনো ডেটা সেন্টারে কাজ শুরু করলেও সেখানে যেন বাংলাদেশ সরকারের পূর্ণ আইনি নিয়ন্ত্রণ থাকে, তা জি-টু-জি চুক্তির মাধ্যমে নিশ্চিত করতে হবে। ডেটার বিশুদ্ধতা বজায় রাখতে বাংলা একাডেমি, জাতীয় ভাষা ইনস্টিটিউট এবং বিশ্ববিদ্যালয়গুলোকে এই প্রক্রিয়ায় সম্পৃক্ত করা প্রয়োজন, যাতে এআই মডেলে ভুল তথ্য বা হ্যালুসিনেশন না থাকে। সব মিলিয়ে একটি স্বাধীন ও সার্বভৌম বাংলা এলএলএম কেবল প্রযুক্তিগত দৌড় নয়, এটি বাংলা ভাষার অমরত্ব ও ডিজিটাল মর্যাদা প্রতিষ্ঠার এক বড় সংগ্রাম। সঠিক বিনিয়োগ ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে এই এআই বাংলাদেশের ভবিষৎ রূপান্তরের শক্তিশালী কারিগর হয়ে উঠতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশের সরকারি দপ্তরগুলোয় প্রতিদিন হাজার হাজার ফাইল হস্তান্তরিত হয়, যার মধ্যে থাকে বিভিন্ন মেমোরেন্ডাম, নীতিমালা ও আইনি মতামত। বিগত কয়েক দশকের সরকারি গেজেট ও অধ্যাদেশ থেকে সঠিক তথ্যটি খুঁজে বের করা কর্মকর্তা-কর্মচারীদের জন্য অনেক সহজ হয়ে যাবে।





















