7:13 pm, Wednesday, 11 November 2026

প্রতি সেকেন্ডে তৈরি হচ্ছে চারটি নতুন ওয়েবসাইট

ইন্টারনেটের সুবিশাল ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জগতে ওয়েবসাইটের সংখ্যা প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। সাইটফির সাম্প্রতিক উপাত্ত অনুযায়ী, বিশ্বজুড়ে প্রতিদিন প্রায় ৩ লাখ ২১ হাজার ৪০৯টি নতুন ওয়েবসাইট যুক্ত হচ্ছে। এই হিসেবে প্রতি ঘণ্টায় ১৩ হাজার ৩৯২টি, প্রতি মিনিটে ২২৩টি এবং প্রতি সেকেন্ডে চারটি করে নতুন ওয়েবসাইট তৈরি হচ্ছে। তবে ওয়েবসাইটের এই বৃদ্ধির হার অতীতের তুলনায় প্রায় ২৩ শতাংশ হ্রাস পেয়েছে।

সর্বশেষ গত সেপ্টেম্বরের পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে মোট ওয়েবসাইটের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৭ কোটি ৪ লাখ ৫ হাজার ৩৫১টিতে। উল্লেখ্য, ২০২৫ সালের সেপ্টেম্বরে এই সংখ্যা ছিল ১৩৩ কোটি ৭৫ লাখ ২৮ হাজার ১৯৪টি। তবে এই বিশাল সংখ্যার সিংহভাগই মূলত নিষ্ক্রিয়। মোট ওয়েবসাইটের মধ্যে সক্রিয় রয়েছে মাত্র ২১ কোটি ৭৫ লাখ ৬৯ হাজার ৮০৩টি, অর্থাৎ মোট ওয়েবসাইটের প্রায় ১৫ শতাংশ। বাকি ৮৫ শতাংশ বা ১২৫ কোটি ২৮ লাখ ৬৫ হাজার ৫৪৮টি ওয়েবসাইট নিষ্ক্রিয় বা পার্কড ডোমেইন হিসেবে পড়ে আছে। ফলে বর্তমানে প্রতিটি সক্রিয় ওয়েবসাইটের বিপরীতে নিষ্ক্রিয় সাইটের সংখ্যা প্রায় ৫ দশমিক ৮টি। গত সেপ্টেম্বরের হিসাবে বিশ্বজুড়ে মোট ওয়েবসাইটের সংখ্যা ১৪৭ কোটি ৪ লাখ ৫ হাজার ৩৫১। ২০২৫ সালের সেপ্টেম্বরে এই সংখ্যা ছিল ১৩৩ কোটি ৭৫ লাখ ২৮ হাজার ১৯৪। গত সেপ্টেম্বরের তথ্য অনুযায়ী সক্রিয় ওয়েবসাইটের সংখ্যা ২১ কোটি ৭৫ লাখ ৬৯ হাজার ৮০৩। এর মধ্যে বেশির ভাগই পার্কড ডোমেইন বা অনুরূপ কাজে ব্যবহৃত হয়।

ইন্টারনেট ব্যবহারের পরিসংখ্যান পর্যালোচনা করলে দেখা যায়, ২০২৫ সাল নাগাদ বিশ্ব জনসংখ্যার প্রায় ৭৪ শতাংশ অর্থাৎ প্রায় ৬০০ কোটি মানুষ ইন্টারনেটের সঙ্গে যুক্ত ছিলেন। ২০২৪ সালে এই সংখ্যা ছিল ৫৮০ কোটি। ওয়েবসাইট হোস্ট করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বর্তমানে শীর্ষস্থানে রয়েছে; ৩৩ দশমিক ২ শতাংশ ওয়েবসাইট তাদের সার্ভারে হোস্ট করা হয়। তালিকার দ্বিতীয় স্থানে থাকা জার্মানির দখলে রয়েছে ১৬ দশমিক ১ শতাংশ ওয়েবসাইট।

ওয়েবসাইটের ভাষা ও প্ল্যাটফর্মের ক্ষেত্রেও ইংরেজি এখনো আধিপত্য ধরে রেখেছে। বর্তমানে ৪৯ দশমিক ৫ শতাংশ ওয়েবসাইট ইংরেজিতে প্রকাশিত। এছাড়া স্প্যানিশ ভাষায় ৬ শতাংশ, জার্মান ভাষায় ৫ দশমিক ৯ শতাংশ, জাপানি ভাষায় ৪ দশমিক ৯ শতাংশ এবং ফরাসি ভাষায় ৪ দশমিক ৬ শতাংশ ওয়েবসাইট রয়েছে। বিশ্বে প্রায় সাত হাজারের বেশি ভাষা প্রচলিত থাকলেও ইন্টারনেটে ডিজিটাল উপস্থিতি রয়েছে ২০০টিরও কম ভাষার। এছাড়া ৯ নভেম্বরের তথ্যমতে, বিশ্বের ৩৯ দশমিক ৪ শতাংশ ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্মে তৈরি করা হয়েছে।

ইতিহাস পর্যালোচনায় দেখা যায়, ২০১৪ সালের সেপ্টেম্বরে প্রথম ১০০ কোটি ওয়েবসাইটের মাইলফলক স্পর্শ হয়েছিল। এরপর দীর্ঘ দেড় বছর এই সংখ্যা ১০০ কোটির নিচে থাকলেও ২০১৬ সালের মার্চে তা পুনরায় ১০০ কোটির ঘর অতিক্রম করে। ২০২৬ সালের জানুয়ারির হিসাব অনুযায়ী তখন মোট ওয়েবসাইট ছিল ১৩৭ কোটি ৬৯ লাখ ৫২ হাজার ৩৯০টি, যার মধ্যে ১৫ দশমিক শূন্য ৭ শতাংশ অর্থাৎ ২০ কোটি ৭৫ লাখ ৩২ হাজার ৫৭৩টি ওয়েবসাইট ছিল সক্রিয়।

Please Share This Post in Your Social Media

Update Time : 02:24:04 am, Wednesday, 11 November 2026