3:46 pm, Sunday, 1 November 2026

বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামিন পেলেন জামায়াত নেতা মেজর আখতার

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা, বিশৃঙ্খলা সৃষ্টি এবং নিরাপত্তা কর্মকর্তাকে হেনস্তার অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন জামায়াতের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান। রোববার (১ নভেম্বর) বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে তার জামিনের আদেশ দেন। আদালতে তার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

এর আগে গত ১ অক্টোবর বিমানবন্দরে ট্রলি সংকট, লাগেজ পেতে বিলম্ব এবং জমজমের পানি পাওয়া নিয়ে সৃষ্ট উত্তেজনার জেরে তাকে অভিযুক্ত করে মামলাটি করা হয়।

সেই ঘটনার প্রেক্ষিতে ২ অক্টোবর ডিবি পুলিশ রাজধানীর ক্যান্টনমেন্টের ডিওএইচএস এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করে। আটকের পর তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং রিমান্ড শেষে ৪ অক্টোবর তাকে কারাগারে পাঠানো হয়েছিল। আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে অবশেষে তিনি হাইকোর্ট থেকে জামিন পেলেন। এর আগে গত ২ অক্টোবর বিকালে রাজধানীর ক্যান্টনমেন্টের ডিওএইচএস এলাকার বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। পরদিন জিজ্ঞাসাবাদের জন্য আদালত তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

Please Share This Post in Your Social Media

Update Time : 06:08:28 am, Sunday, 1 November 2026