12:21 am, Wednesday, 18 November 2026

গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড

বেতন বাড়ানোর দাবিতে মঙ্গলবার সকাল ৯টার দিকে গাজীপুরে ফের রাস্তায় নেমেছেন পোশাকশ্রমিকেরা। এ সময় শ্রমিকদের অবরোধে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-গাজীপুর মহাসড়কে যান চলাচল স্থবির হয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে আইনশৃঙ্খলা বাহিনী সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

বিক্ষোভের শুরুতে ভোগরা বাইপাস ও চান্দনা চৌরাস্তা এলাকার বিভিন্ন কারখানার কর্মীরা সড়কে অবস্থান নেন। এরপর তারা লক্ষীপুরা ও নলজানি এলাকাসহ আশপাশের বেশ কিছু কারখানার সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। চৌরাস্তা এলাকায় মহাসড়ক অবরোধ করলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা চালায়। এক পর্যায়ে সাউন্ড গ্রেনেড ব্যবহারের ফলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। তবে বিচ্ছিন্নভাবে অনেকেই আবারও বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করার চেষ্টা করলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

Please Share This Post in Your Social Media

Update Time : 04:43:07 am, Tuesday, 17 November 2026