12:21 am, Wednesday, 18 November 2026

প্রথমবারের মতো মানুষ নিয়ে উড়ল চীনের বৈদ্যুতিক বিমান

জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে বৈদ্যুতিক উড়োজাহাজ তৈরিতে বড় অগ্রগতি অর্জন করেছে চীন। দেশটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি ১০ মেট্রিক টন শ্রেণির প্রথম বাণিজ্যিক বৈদ্যুতিক বিমান ‘সিই-২৫এ’ প্রথমবারের মতো পাইলটসহ আকাশে উড্ডয়ন করেছে। গত শনিবার চীনের শানডং প্রদেশের বিনঝৌ শহরে এই পরীক্ষামূলক কার্যক্রমটি পরিচালিত হয়। স্বল্প দূরত্বের বাণিজ্যিক ভ্রমণের জন্য বৈদ্যুতিক উড়োজাহাজ তৈরিতে আরেক ধাপ এগিয়ে গেল চীন। পাইলটসহ ওড়ার আগে এই উড়োজাহাজ চালক ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে উড়েছিল।

কমার্শিয়াল এয়ারক্রাফট করপোরেশন অব চায়না বা কোম্যাক নির্মিত এই উড়োজাহাজটির পরীক্ষায় দুজন পাইলট ও একজন ফ্লাইট টেস্ট ইঞ্জিনিয়ার অংশ নেন। মোট ৫৭ মিনিট ৪৬ সেকেন্ডব্যাপী এই পরীক্ষায় বিমানটি ১৬ মিনিট ৩৮ সেকেন্ড আকাশে অবস্থান করে ৬০ দশমিক ৪ কিলোমিটার পথ পাড়ি দেয়। নির্মাতা প্রতিষ্ঠানটির তথ্যমতে, উড্ডয়নের সময় উড়োজাহাজটি প্রত্যাশামাফিক স্বাভাবিক কর্মক্ষমতা প্রদর্শন করেছে। পুরো পরীক্ষাটি চলে ৫৭ মিনিট ৪৬ সেকেন্ড ধরে।

সিই-২৫এ মডেলের এই বিমানটি এক শহর থেকে অন্য শহরে সর্বোচ্চ ১৯ জন যাত্রী বহনের উপযোগী করে নকশা করা হয়েছে। ১০ মেট্রিক টন ওজনের এই উড়োজাহাজ ঘণ্টায় ৩০০ কিলোমিটার গতিতে উড়তে পারে এবং সর্বোচ্চ ২ হাজার ৪০০ মিটার উচ্চতায় কার্যক্রম চালাতে সক্ষম। একবার পূর্ণ চার্জে এটি একটানা ৪০০ কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। এর ডানায় বিশেষ প্রযুক্তির সমন্বিত বৈদ্যুতিক পাখা চালনা ব্যবস্থা যুক্ত করা হয়েছে।

এর আগে গত ২ ফেব্রুয়ারি বিমানটির প্রথম চালকবিহীন পরীক্ষা সম্পন্ন হয়েছিল। বাণিজ্যিক পর্যায়ে নামার আগে এই উড়োজাহাজ চালকবিহীন অবস্থায় মোট ১৯টি পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে। এই প্রকল্পে কোম্যাকের সাথে যৌথভাবে কাজ করছে ব্যাটারি নির্মাতা প্রতিষ্ঠান সিএটিএল, সাংহাই জিয়াও টং বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য দেশীয় অংশীদাররা।

বর্তমানে বিমানটির বাণিজ্যিক সনদ পাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। কোম্যাক জানিয়েছে, চীনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে সিই-২৫এ-এর সনদ প্রদানের জন্য আবেদন করা হয়েছে। বড় বাণিজ্যিক যাত্রীবাহী বিমানের জন্য প্রযোজ্য ‘সিসিএআর-২৫’ নীতিমালা অনুসরণ করেই এটি তৈরি করা হয়েছে এবং বাণিজ্যিকভাবে সেবায় যুক্ত হওয়ার জন্য এই অনুমোদনপ্রাপ্তি বাধ্যতামূলক। তেলের বদলে এবার বিদ্যুতে চলবে যাত্রীবাহী উড়োজাহাজ।

Please Share This Post in Your Social Media

Update Time : 04:24:35 am, Tuesday, 17 November 2026