3:48 pm, Sunday, 1 November 2026

কাতারে ৩৩ হাজার প্লটে উন্নয়ন প্রকল্প চালু করছে আশগাল

বিশ্বজুড়ে ৩১ অক্টোবর পালিত হচ্ছে ‘বিশ্ব শহর দিবস ২০২৬’, যার এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “শহরের পুনরুজ্জীবন: সবার জন্য উপযুক্ত আবাসন”। এই দিবসের সাথে সংগতি রেখে এবং দ্রুত নগরায়ণ ও দূরদর্শী আবাসন পরিকল্পনার অংশ হিসেবে কাতারজুড়ে আধুনিক ও পরিবেশবান্ধব অবকাঠামো সম্প্রসারণের কাজ জোরদার করেছে দেশটির গণপূর্ত কর্তৃপক্ষ ‘আশগাল’।

সংস্থাটির প্রজেক্ট অ্যাফেয়ার্স ডিরেক্টর প্রকৌশলী খালিদ সাইফ আল-খায়ারীন কাতার নিউজ এজেন্সিকে জানান, দেশের বিভিন্ন আবাসিক এলাকায় নাগরিকদের জীবনযাত্রার মান উন্নত করতে এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে কাজ চালিয়ে যাচ্ছে আশগাল।

বর্তমানে ওয়েস্ট উম্মে সালাল, আল ইব, আল সুমামা, আল ওয়াব, আল মেশাফ, আল মামুরা, দক্ষিণ-পশ্চিম মুয়াইদার, আল খারাইতিয়াত এবং রওজাত আল হামামাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নতুন ও পুরোনো সড়ক পুনর্নির্মাণ, উন্নত ড্রেনেজ ব্যবস্থা এবং পাবলিক সার্ভিস আধুনিকায়নের কাজ চলমান রয়েছে।

টেকসই উন্নয়ন ও সবুজ প্রযুক্তির মূল ক্ষেত্রসমূহ

  • স্থানীয় কাঁচামালের ব্যবহারআশগালের অবকাঠামোগত প্রকল্পে ব্যবহৃত সামগ্রীর ৭৫ শতাংশই সংগ্রহ করা হচ্ছে দেশীয় শিল্প থেকে। এটি আমদানির ওপর নির্ভরতা কমিয়ে জাতীয় অর্থনীতিতে অবদান রাখছে।
  • পুনর্ব্যবহার ও সৌরশক্তিনির্মাণস্থল থেকে তোলা পাথর, কংক্রিট ও অ্যাসফল্ট রিসাইকেল বা পুনর্ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি প্রজেক্ট সাইট ও সাইনবোর্ডে ব্যাপকভাবে সৌরবিদ্যুৎ ব্যবহার নিশ্চিত করা হয়েছে।
  • পানি ব্যবস্থাপনাড্রেনেজ নেটওয়ার্ক ও পাম্পিং স্টেশনের সক্ষমতা বাড়িয়ে বৃষ্টির পানি জমার জলজট নিরসন করা হচ্ছে এবং ভূগর্ভস্থ অতিরিক্ত পানি উন্নয়নকাজে পুনঃব্যবহারের ব্যবস্থা নেওয়া হয়েছে।
  • নিরাপদ পদচারণ ও সাইকেলিংস্বাস্থ্যকর জীবনযাত্রা উৎসাহিত করতে এলাকাগুলোতে নিরাপদ হাঁটার পথ, সাইকেল ট্র্যাক ও সবুজ পার্ক তৈরি করা হচ্ছে।

আগামী ৫ বছরে ৩৩ হাজার প্লটে মেগা উন্নয়ন পরিকল্পনা

‘কাতার ন্যাশনাল ভিশন ২০৩০’-এর লক্ষ্য পূরণে আগামী পাঁচ বছরে আরও বড় পরিসরে অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে আশগাল।

সংস্থাটির মহাপরিকল্পনার অংশ হিসেবে নাগরিকদের জন্য বরাদ্দ দেওয়া প্রায় ৩৩,০০০ আবাসিক প্লটে সংযোগ সড়ক ও আধুনিক নাগরিক সুবিধা দিতে ৩০টিরও বেশি মেগা সড়ক ও অবকাঠামোগত প্রকল্পের দরপত্র (টেন্ডার) আহ্বান করা হবে। এসব উন্নয়নকাজে নির্ভুল নগর পরিকল্পনা ও কাজের গতি বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সহ সর্বাধুনিক ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Update Time : 01:49:23 am, Sunday, 1 November 2026