12:29 am, Wednesday, 18 November 2026

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পিটার হাসের অনানুষ্ঠানিক বৈঠক

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার মন্ত্রণালয়ের দপ্তরে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের এই সাক্ষাৎ হওয়ার তথ্য দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক জ্বালানি প্রতিষ্ঠান ‘এক্সিলারেট এনার্জি’র স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর হিসেবে দায়িত্ব পালন করছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী আইসিসিবিতে এক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই সাক্ষাতের কথা নিশ্চিত করেন। তিনি বলেন, এটি ছিল মূলত একটি অনানুষ্ঠানিক বৈঠক এবং আলোচনা। মূলত বাংলাদেশের বেসরকারি খাত বা প্রাইভেট সেক্টরের বিভিন্ন দিক নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে। পিটার হাস এখন বেসরকারি পর্যায়ে কর্মরত বলেও তিনি উল্লেখ করেন। এক প্রশ্নে তিনি বলেন, `উনি বেসরকারি কর্মকর্তা হিসেবে চাকরি করেন। কূটনৈতিক পেশা থেকে অবসরে যাওয়ার এক বছর পর ২০২৫ সাল থেকে যুক্তরাষ্ট্রভিত্তিক জ্বালানি কোম্পানি ‘এক্সিলারেট এনার্জি’র স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর হিসেবে কাজ করছেন তিনি। পরে পূর্বাচলের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এক অনুষ্ঠানে ওই সাক্ষাতের আলোচনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন প্রতিমন্ত্রী হুমায়ুন।

উল্লেখ্য, ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত পিটার হাস বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। দ্বাদশ জাতীয় নির্বাচনের প্রাক্কালে ও নির্বাচনকালীন সময়ে ঢাকায় তার নানামুখী তৎপরতা ও দৌড়ঝাঁপ রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। বিশেষ করে তৎকালীন বিরোধী দল বিএনপিসহ বিভিন্ন মহলের নির্বাচন বর্জনের প্রেক্ষাপটে তার ভূমিকা ছিল বেশ আলোচিত। কূটনৈতিক পেশা থেকে অবসরে যাওয়ার এক বছর পর থেকে তিনি এক্সিলারেট এনার্জির হয়ে কাজ শুরু করেন।

Please Share This Post in Your Social Media

Update Time : 03:33:12 am, Tuesday, 17 November 2026