12:29 am, Wednesday, 18 November 2026

নার্স ও মিডওয়াইফদের পেশাগত মানোন্নয়নে গুরুত্ব দিচ্ছে সরকার: ড. জিয়াউদ্দিন হায়দার

দেশের দীর্ঘদিনের অবহেলিত ও দুর্বল স্বাস্থ্যব্যবস্থাকে আধুনিক, জনবান্ধব এবং মানসম্মত সেবা ব্যবস্থায় রূপান্তরের লক্ষ্যে ব্যাপক সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। এই সংস্কার প্রক্রিয়ার অন্যতম প্রধান অগ্রাধিকার হলো নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার গুণগত মানোন্নয়ন, দক্ষ মানবসম্পদ সৃষ্টি এবং পেশাগত মর্যাদা ও কর্মপরিবেশের উন্নয়ন। সোমবার ঢাকা নার্সিং কলেজের ডা. মিলন স্মৃতি মিলনায়তনে স্নাতক ও স্নাতকোত্তর নার্সিং এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দার এসব কথা বলেন। তাঁরা দেশের মানুষের সেবা করবেন, একই সঙ্গে বিশ্বব্যাপী নিজেদের দক্ষতা ও যোগ্যতার স্বাক্ষর রাখবেন।

অনুষ্ঠানে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিনসহ স্বাস্থ্য খাতের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ড. জিয়াউদ্দিন হায়দার নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানান এবং তাদের বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর দেন। শিক্ষার্থীরা এ সময় নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার মান, উচ্চশিক্ষার সুযোগ, কর্মসংস্থান, পদোন্নতি এবং আন্তর্জাতিক শ্রমবাজারে কাজের সুযোগসহ নানা বিষয়ে জানতে চান।

ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, বাংলাদেশের স্বাস্থ্য খাত দীর্ঘদিন ধরে কাঠামোগত দুর্বলতা, অপর্যাপ্ত বিনিয়োগ, দক্ষ জনবলের অভাব এবং স্বাস্থ্যকর্মীদের পেশাগত অসন্তুষ্টির মতো সংকটে জর্জরিত। এসব সমস্যার টেকসই সমাধানের লক্ষ্যে সরকার স্বাস্থ্য অর্থায়ন, প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালীকরণ, উপজেলা ও জেলা হাসপাতালের সক্ষমতা বৃদ্ধি এবং চিকিৎসক ও নার্সসহ স্বাস্থ্যকর্মীদের দক্ষতা উন্নয়নে সমন্বিত সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে। তিনি জোর দিয়ে বলেন, স্বাস্থ্যব্যবস্থার কাঙ্ক্ষিত পরিবর্তন কেবল হাসপাতালের ওপর নির্ভরশীল নয়, বরং রোগীর পাশে সবচেয়ে বেশি সময় কাটানো নার্স এবং নিরাপদ মাতৃত্ব নিশ্চিতকারী মিডওয়াইফদের পেশাগত উন্নয়ন ছাড়া এটি অসম্ভব।

সরকারের লক্ষ্য তুলে ধরে তিনি বলেন, নার্সিং শিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে পাঠ্যক্রম আধুনিকায়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি, দক্ষ শিক্ষক তৈরি এবং ব্যবহারিক প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। দক্ষতাভিত্তিক শিক্ষা, রোগীর নিরাপত্তা, ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থাপনা ও জরুরি চিকিৎসায় আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ নিশ্চিত করা সরকারের লক্ষ্য। তিনি শিক্ষার্থীদের সনদ অর্জনের বাইরে গিয়ে এমনভাবে নিজেদের তৈরি করতে আহ্বান জানান যাতে তারা দেশীয় সেবার পাশাপাশি আন্তর্জাতিক শ্রমবাজারেও প্রতিযোগিতায় টিকে থাকতে পারেন।

ড. জিয়াউদ্দিন হায়দার আরও বলেন, নার্স ও মিডওয়াইফদের কাছ থেকে সর্বোচ্চ সেবা পেতে হলে তাদের জন্য সম্মানজনক ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা জরুরি। সরকার পেশাগত উন্নয়ন, নিরাপত্তা, উচ্চশিক্ষা, বিশেষায়িত প্রশিক্ষণ এবং নেতৃত্বের সুযোগ বাড়াতে কাজ করছে। কারণ, স্বাস্থ্যকর্মীদের কর্মসন্তুষ্টি ও সেবার মান নিবিড়ভাবে সম্পর্কিত। নার্সিং ও মিডওয়াইফারি পেশাকে আকর্ষণীয় করে তোলা সরকারের অন্যতম উদ্দেশ্য, যাতে মেধাবী তরুণরা এতে ক্যারিয়ার গড়তে আগ্রহী হন। একজন নার্স বা মিডওয়াইফ যখন কর্মক্ষেত্রে যথাযথ মর্যাদা, নিরাপত্তা, পেশাগত উন্নয়নের সুযোগ এবং আর্থিক ও সামাজিক স্বীকৃতি পান, তখন তাঁর পক্ষে আরও আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে রোগীর সেবা প্রদান করা সম্ভব হয়।

আন্তর্জাতিক কর্মসংস্থানের সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, উন্নত বিশ্বের দেশগুলোতে দক্ষ নার্স ও মিডওয়াইফদের ব্যাপক চাহিদা রয়েছে। বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীকে ভাষাগত দক্ষতা ও আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দিয়ে বিশ্ববাজারে পাঠানো গেলে এটি রেমিট্যান্সের অন্যতম বড় খাতে পরিণত হতে পারে। সরকারের লক্ষ্য শুধু বিদেশে কর্মী পাঠানো নয়, বরং বিশ্বমানের যোগ্য স্বাস্থ্য পেশাজীবী তৈরি করা।

মিডওয়াইফারি শিক্ষার্থীদের উদ্দেশে ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের অন্যতম অগ্রাধিকার হলো মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবার মান বাড়ানো এবং অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশন কমিয়ে স্বাভাবিক প্রসব বাড়াতে মিডওয়াইফদের সক্ষমতা তৈরি করা। তিনি জানান, উপজেলা পর্যায়েই যেন জটিল প্রসবকালীন সেবা পাওয়া যায়, সেই ব্যবস্থা গড়ে তুলতে দক্ষ মিডওয়াইফদের পদায়ন ও অবকাঠামোগত উন্নয়ন জরুরি। পরিশেষে, তিনি শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান, বিদেশি ভাষা শিক্ষা ও গবেষণামুখী মনোভাব অর্জনের মাধ্যমে সত্যিকারের সেবার ব্রত নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Update Time : 02:23:11 am, Tuesday, 17 November 2026