3:47 pm, Sunday, 1 November 2026

পল্টনে সাবেক সিআইডি প্রধানের গাড়ির ধাক্কায় রিকশাচালক আহত, গাড়ি জব্দ

রাজধানীর পল্টনের বক্স কালভার্ট রোডে শনিবার রাতে সিআইডির সাবেক প্রধান ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি ছিবগাত উল্লাহর ব্যক্তিগত গাড়ির ধাক্কায় সুলতান (৬০) নামের এক রিকশাচালক গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর পথচারীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠান। সেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

সংঘর্ষে সাবেক এই পুলিশ কর্মকর্তার গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। পুলিশ গাড়িটি জব্দ করে পল্টন থানায় নিলেও এর চালককে আটক করা সম্ভব হয়নি। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গাড়িটি থানা হেফাজতে রাখা হয়েছে। দুর্ঘটনাটির সময় ছিবগাত উল্লাহর ছেলে গাড়িটি চালাচ্ছিলেন বলে জানা গেলেও বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Update Time : 02:12:08 am, Sunday, 1 November 2026