9:54 am, Sunday, 13 September 2026

ডেঙ্গু প্রতিরোধে ১২ সেপ্টেম্বর থেকে তিন মাসের অভিযান: প্রতিমন্ত্রী শাহে আলম

ডেঙ্গু প্রতিরোধে ও বিস্তার রোধে আগামী ১২ সেপ্টেম্বর থেকে তিন মাসব্যাপী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন অভিযান-২০২৬’ শুরু হচ্ছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস বাস্তবায়ন উপলক্ষে জরুরি মতবিনিময় সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এসব তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, প্রতিবছর সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে এডিস মশার লার্ভা বেশি উৎপন্ন হওয়ায় ডেঙ্গুর প্রকোপ বাড়ে।

গত কয়েক বছরের অভিজ্ঞতায় দেখা গেছে, এ সময় ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ে। তাই রোগীর চিকিৎসার পাশাপাশি এবার সরকার ডেঙ্গু প্রতিরোধে বিশেষ গুরুত্ব দিচ্ছে।

তিনি বলেন, সোমবারের সভায় পাওয়া হিসাব অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে ১৩৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে প্রায় ২ হাজার ৭০০ থেকে ২ হাজার ৮০০ রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন বা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

মীর শাহে আলম বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে আলাদাভাবে পাঁচটি করে শয্যা প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজন অনুযায়ী বিশেষায়িত হাসপাতালেও চিকিৎসাব্যবস্থা জোরদার করা হচ্ছে। তবে সরকারের মূল লক্ষ্য হচ্ছে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করে ডেঙ্গুর বিস্তার ঠেকানো।

তিনি বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা গেলে এবং এডিস মশার লার্ভা উৎপাদনের সুযোগ বন্ধ করা গেলে ডেঙ্গু রোগীর সংখ্যাও স্বাভাবিকভাবে কমে আসবে। এ বিষয়টিকে সামনে রেখেই তিন মাসব্যাপী এ কর্মসূচি নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, ১২ সেপ্টেম্বর থেকে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত প্রতি শনিবার দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে। উপজেলা, ইউনিয়ন, পৌরসভা ও মহানগর পর্যায়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এডিস মশার লার্ভা উৎপন্ন হতে পারে এমন স্থানগুলো চিহ্নিত করে ধ্বংস করার পাশাপাশি সাধারণ ময়লা-আবর্জনাও পরিষ্কার করা হবে।

শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কর্মসূচিতে যুক্ত করার সিদ্ধান্তের কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রতিটি কলেজ, হাইস্কুল ও মাদরাসা তাদের নির্ধারিত এলাকায় প্রতি শনিবার শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবে। স্থানীয় প্রশাসন ও শিক্ষাপ্রতিষ্ঠান যৌথভাবে স্থান নির্ধারণ করবে। এসব স্থানের মধ্যে নর্দমা, পুকুরের কচুরিপানা, খাল, খেলার মাঠ কিংবা মানুষের চলাচলের স্থান থাকতে পারে।

তিনি বলেন, উদ্বোধনী কর্মসূচি সফল করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালামকে আহ্বায়ক এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিলটনকে যুগ্ম আহ্বায়ক করে একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে তথ্য মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, স্বাস্থ্য বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, মাউসি, বিএনসিসি, রেড ক্রিসেন্ট, স্কাউট এবং দুই সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সদস্য করা হয়েছে। জাতীয় পর্যায় থেকে জেলা ও মাঠপর্যায়ে প্রচার-প্রচারণায় তথ্য মন্ত্রণালয় ও তথ্য বিভাগ প্রশাসনের সঙ্গে সম্পৃক্ত থাকবে।

প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন মহানগরের ইলেকট্রনিক বিলবোর্ডে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশা নিয়ন্ত্রণ বিষয়ক ভিডিও প্রচার শুরু হয়েছে। এসব ভিডিও প্রতি ঘণ্টায় দুই থেকে তিনবার দেখানোর ব্যবস্থা করা হয়েছে।

মীর শাহে আলম বলেন, জাতীয় কর্মসূচির কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুল সত্তার। জাতীয় পর্যায় থেকে জেলা ও মাঠপর্যায় পর্যন্ত কর্মসূচির প্রচার ও জনসম্পৃক্ততায় তথ্য মন্ত্রণালয় ও তথ্য বিভাগ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Update Time : 09:12:50 am, Wednesday, 9 September 2026
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com