11:50 am, Monday, 31 August 2026

উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর (এমপি) বলেছেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না।

তিনি বলেন, দলিল যার, জমি তার। আমরা দেখেছি যাদের শক্তি আছে, তারাই শুধু জমি জবরদখল করে খায়। নিজের আছে এক একর, অথচ পাশের আরও দেড় একর নিয়ে খায়।

শনিবার রাতে পটুয়াখালীর দশমিনায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সিলিং ফ্যান, ওয়াটার ফিল্টার ও ক্রীড়াসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কে আমার সঙ্গে কাজ করেছেন এবং কার সঙ্গে আমার ছবি আছে— সেটা বড় বিষয় নয়। বরং এলাকায় গুন্ডামি-বদমাশি ও চাঁদাবাজি করে কিংবা মাদক কারবারি করে কেউ পার পাবে না।

দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদ হাসান মৃধার সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান, জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. শাহ আলম সিকদার, দশমিনা উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি আলতাফ হোসেন, মো. মিজানুর রহমানসহ অন্য নেতারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

সংসদে মির্জা ফখরুলের জায়গায় সালাহউদ্দিন আহমদ—কী হতে যাচ্ছে?

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না

Update Time : 07:57:10 am, Sunday, 30 August 2026