9:11 pm, Thursday, 30 July 2026
About Us

About Us

ইয়ুথ টেলিভিশনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। ইয়ুথ ইন্টারন্যাশনাল লিমিটেড এর একটি সহযোগী প্রতিষ্ঠান “ইয়ুথ টেলিভিশন” বাংলাদেশের প্রথম র্পূণাঙ্গ ডিজিটাল টেলিভিশন হিসেবে ২৭শে অক্টোবর ২০১৭সাল থেকে তার কার্যক্রম পরিচালনা করে আসছে।এছাড়াও বাংলাদেশ সরকাররে তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয় র্কতৃক অনুমোদন লাভের জন্য আবেদিত অবস্থায় রয়েছে। ডিজিটাল বাংলাদেশ তথা ডিজিটাল বিশ্বে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস সময় উপযোগী বলে বিশ্বাস করি।

বাংলা ও বাঙ্গালীর ঐতিহ্য, ইতিহাস, সংস্কৃতি সারা বিশ্বের মানুষের কাছে পৌছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। দর্শকদের চাহিদার পরিপ্রেক্ষিতে সুপার পিক টাইমে আমরা নিয়মিতভাবে জনপ্রিয় বাংলা সিনেমা সম্প্রচার করে আসছি যা দর্শক জনপ্রিয়তা অর্জনে সক্ষম হয়েছে। পাশাপাশি আমরা বস্তুনিষ্ঠ তথ্য, বিনোদন ও জনসচেতনতা মূলক অনুষ্ঠান সম্প্রচার করছি।আমাদের অনুষ্ঠানগুলো বিভিন্ন ডিজিটাল মাধ্যম ওয়েব সাইট সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া পেইজ এর মাধ্যমে দর্শকদের কাছে পৌছে দিচ্ছি। এছাড়া এনালগ মাধ্যমেও আমাদের এই কার্যক্রম প্রতিনিয়ত  সম্প্রসারতি হচ্ছে। গণমাধ্যম হিসেবে আমাদের এই পথচলায়  আপনাদের সহযোগীতা একান্ত কাম্য।  আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনাদের সাথে নিয়ে ডিজিটাল বাংলাদেশ তথা স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট নাগরিক তৈরিতে অবদান রাখতে এবং আমাদের লক্ষ্য পূরণে সক্ষম হবো।

ইয়ুথ টেলিভিশন তথ্য বিশ্লেষণ ও বিনোদন মূলক বৈচিত্রপূর্ণ অনুষ্ঠান নিয়ে আমরা সবসময় আছি আপনাদের পাশে। আমাদের লক্ষ্য সারা দেশের দর্শকদের জন্য সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য এবং মতামত প্রদান করা। ইয়ুথ টেলিভিশন প্রতিটি জেলার জাতীয় গুরুতপূর্ণ প্রতিবেদনের ওপরে বিশেষ জোর দেয়। এটি রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদন, শিক্ষা, তথ্য ও প্রযুক্তির বৈশিষ্ট্য, জীবনধারা এবং অন্যান্য বিভিন্ন বিষয়ে সমানভাবে কভার করে আসছে।

আমরা আলাদা এবং অনন্য কারণ ইয়ুথ টেলিভিশন মাল্টিমিডিয়া অনুশীলন করে যা দর্শকদের অডিও, ভিডিও, ইনফোগ্রাফি এবং ওয়েব স্টোরি সহ দেশ-বিদেশের তথ্য ও প্রতিবেদন সরবরাহ করে সব সময় এবং সবার আগে দর্শকদের কাছে পৌছে দিতে একদল তরুণ, উদ্যমী এবং অভিজ্ঞ প্রতিবেদক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইয়ুথ টেলিভিশন একদল তরুণ, উদ্যমী এবং অভিজ্ঞ ব্যক্তিদের দ্বারা পরিচালিত। ইয়ুথ টেলিভিশন তার দর্শকদের সবচেয়ে জটিল বিষয়গুলো সহজে বুঝতে সাহায্য করার জন্য তথ্য,  প্রতিবেদন ও গল্প বলার ধরণকে অগ্রাধিকার দেয়। আগামী প্রজন্মের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়ে ইয়ুথ টেলিভিশন বাংলাদেশে দ্রুত যাত্রা শুরু করেছে তার অভিষ্ট লক্ষ্যে পৌছাতে।

ইয়ুথ টেলিভিশনের উদ্দশ্যে ও লক্ষ্য হলো তার দর্শকদের জন্য সবচেয়ে কম সময়ের  মধ্যে সবচেয়েে আপডেট তথ্য প্রদান করা। দ্রুত তথ্য প্রদানের এই যাত্রায় ইয়ুথ টেলিভিশন র্সবদা নির্ভূল, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ হওয়ার চেষ্টা করে। বাংলাদেশের সংবিধানের মৌলিক নীতি অনুসরণ করে। ইয়ুথ টেলিভিশনের লক্ষ্য মুক্তিযুদ্ধের পক্ষে জনমত শক্তিশালি করা। ইয়ুথ টেলিভিশন দেশের মৌলিক মূল্যবোধ বিশেষ করে জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ধর্শনিরপেক্ষতার প্রতি অঙ্গীকারবদ্ধ। এছাড়াও দেশের নাগরিকের মানবিক ও নাগরকি অধিকারের পক্ষে কথা বলে ইয়ুথ টেলিভিশন।

Featured In: