11:49 am, Monday, 31 August 2026

অভিনেত্রী তাসনুভা তিশা দুর্ঘটনার কবলে

শুটিং শেষে রাতে ঢাকায় ফিরছিলেন অভিনেত্রী তাসনুভা তিশা। পথেই ঘটে গেল সড়ক দুর্ঘটনা। ভৈরবের টোল প্লাজার কাছে একটি পিকআপের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে তিশাকে বহনকারী গাড়ি। তবে ভাগ্যক্রমে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন অভিনেত্রীসহ গাড়িতে থাকা সবাই।

শনিবার রাত ১২টা ৪০ মিনিটের দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি এসে নিজেই দুর্ঘটনার খবর জানান তাসনুভা তিশা।

অভিনেত্রী জানান, শ্রীমঙ্গলে নাটকের শুটিং শেষ করে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিলেন তারা। ভৈরব সেতু পার হওয়ার পর টোল প্লাজার কাছাকাছি পৌঁছাতেই একটি পিকআপ তাদের গাড়িতে সজোরে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

তিশার জানান, শ্রীমঙ্গল থেকে শুটিং শেষ করে আমরা ঢাকা ফিরছিলাম। ভৈরব ব্রিজ ক্রস করার পর টোল প্লাজার কাছে একটি পিকআপ আমাদের গাড়িকে মেরে দিয়ে চলে যায়। দুর্ঘটনার পর অবশ্য পিকআপটিকে ছাড় দেওয়া হয়নি। বাইকে করে পিছু নিয়ে সেটিকে আটকানো হয়। এরই মধ্যে ঘটনাস্থলে পুলিশও পৌঁছে যায় বলে জানান তিশা।

দুর্ঘটনার ভয়াবহতা বোঝাতে গিয়ে তিশা বলেন, ‘খুবই বাজে ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে। অল্পের জন্য আমরা বেঁচে গেছি।’

তবে স্বস্তির খবর হলো, দুর্ঘটনায় তিশা কিংবা গাড়িতে থাকা অন্য কারও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গাড়িটির বেশ ক্ষতি হয়েছে।

শুটিং শেষে ফেরার পথে এমন দুর্ঘটনার মুখে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েন অভিনেত্রী। তবে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়ায় স্বস্তিও প্রকাশ করেছেন তিনি। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর তিশার ভক্ত-অনুরাগীদের মধ্যেও উদ্বেগ দেখা দেয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

সংসদে মির্জা ফখরুলের জায়গায় সালাহউদ্দিন আহমদ—কী হতে যাচ্ছে?

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

অভিনেত্রী তাসনুভা তিশা দুর্ঘটনার কবলে

Update Time : 07:50:01 am, Sunday, 30 August 2026