1:05 pm, Saturday, 5 September 2026

৫৩ বছর পর বোতলের ভেতর মিলল ৯ বছরের শিশুর চিঠি, লেখা ছিল অপহরণের বর্ণনা

যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের একটি জলাভূমিতে পরিচ্ছন্নতা অভিযান চালানোর সময় বোতলের ভেতর থেকে ৫৩ বছরের পুরোনো একটি চিঠি উদ্ধার করা হয়েছে। চিঠিটি লিখেছিল ৯ বছর বয়সি এক শিশু।

শুক্রবার (৩১ জুলাই) নিউজার্সিভিত্তিক একটি পরিচ্ছন্নতাকর্মী সংগঠনের সহপ্রতিষ্ঠাতা জন কটারম্যান সামাজিক মাধ্যমে ওই চিঠির একটি ছবি শেয়ার করে ঘটনাটি সামনে আনেন।

লরি ব্লেয়ার নামের ওই শিশুর লেখা চিঠিটি মূলত নিছকই একটি কৌতুক ছিল। সেখানে সে লিখেছিল যে, তাকে অপহরণ করে আটলান্টিক উপকূলের একটি দ্বীপে নিয়ে যাওয়া হয়েছে এবং নিষ্ঠুর জেলেরা তাকে সমুদ্রে ঝাঁপ দিতে বাধ্য করছে।

চিঠিতে আরও লেখা ছিল— ১৯৭৩ সালের ২০ আগস্ট ওশান সিটির সৈকত থেকে বোতলটি সাগরে ভাসিয়ে দেওয়া হয়েছিল। যে ব্যক্তি বোতলটি পাবেন, তার কাছে চিঠিটি ওই শিশুর পরিবারের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ করা হয়েছিল, যাতে তার জীবন বাঁচানো সম্ভব হয়।

লরি ব্লেয়ারের খোঁজ পেতে জন কটারম্যান সামাজিক মাধ্যমে চিঠির ছবিটি শেয়ার করেছিলেন। যদিও লরিকে খুঁজে পাওয়া যায়নি, তবে চিঠির ছবিটি শেষমেশ তার বোন অ্যালিসিন স্পেন্সারের কাছে ঠিকই পৌঁছে যায়।

অ্যালিসিন স্পেন্সার জানান, তার হাতের লেখা ভালো হওয়ায় বোন লরি তাকে দিয়ে চিঠিটি লিখিয়েছিল। এরপর লরি নিজে চিঠিটি একটি বোতলের ভেতর ঢুকিয়ে সৈকত থেকে সমুদ্রে ভাসিয়ে দেয়।

তিনি আরও বলেন, তার বোন অত্যন্ত সৃজনশীল ছিল এবং তার রসবোধও ছিল প্রখর।

অ্যালিসিন স্পেন্সার আক্ষেপ করে জন কটারম্যানকে জানান, ক্যানসারে আক্রান্ত হয়ে ২০১৯ সালে লরি ব্লেয়ার মারা গেছেন।

জন কটারম্যান চিঠিটি অ্যালিসিন স্পেন্সারের কাছে পাঠিয়ে দিয়েছেন। অ্যালিসিন স্মৃতিচিহ্ন হিসেবে এটিকে বাঁধাই করে নিজের বাড়িতে সাজিয়ে রাখার পরিকল্পনা করেছেন।

সূত্র: সামা টিভি

Tag :

নারী ও শিশু নির্যাতন মামলায় সাজার হার ৩ শতাংশ, কিশোরও জড়াচ্ছে ধর্ষণে, বাড়ছে উদ্বেগ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

৫৩ বছর পর বোতলের ভেতর মিলল ৯ বছরের শিশুর চিঠি, লেখা ছিল অপহরণের বর্ণনা

Update Time : 04:58:44 pm, Friday, 31 July 2026