1:07 pm, Saturday, 5 September 2026

নওগাঁয় ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ওগাঁর আত্রাইয়ে বসতঘরের সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় সাথী (২২) নামে এক তরুণী গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৩০ আগস্ট) সকালে উপজেলার শাহাগোলা ইউনিয়নের বড়-রসুলপুর জেলেপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাথী ওই গ্রামের প্রবাসী প্রেম কুমারের স্ত্রী।

স্থানীয় সূত্র ও স্বজনদের বরাতে জানা যায়, শনিবার রাতে প্রতিদিনের মতো খাবার শেষ করে নিজ ঘরে ঘুমাতে যান সাথী। আজ সকালে সাথীর শাশুড়ি গৃহস্থালির কাজে পানি আনতে বাইরে যাওয়ার সময় সাথীকে ডাকাডাকি করেন। কিন্তু ভেতর থেকে সাড়াশব্দ না পেয়ে সন্দেহ তৈরি হয়। পরে শাশুড়ির চিৎকারে প্রতিবেশীরা এসে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় সাথীর মরদেহ ঝুলতে দেখেন। খবর পেয়ে আত্রাই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

Tag :

নারী ও শিশু নির্যাতন মামলায় সাজার হার ৩ শতাংশ, কিশোরও জড়াচ্ছে ধর্ষণে, বাড়ছে উদ্বেগ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

নওগাঁয় ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Update Time : 08:03:00 am, Sunday, 30 August 2026